
দেশ-বিদেশের অনেকেই আজ বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের পাশাপাশি বিদেশের রাষ্ট্রপ্রধানরা পৃথক বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ক্লাবও জানিয়েছে শুভেচ্ছা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৩৩ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার ক্লাব লেস্টার সিটি বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে। সেই ছবির ওপর লেখা, ‘লেস্টার সিটি ফুটবল ক্লাবের পক্ষে শুভ স্বাধীনতা দিবস।’ ফটোকার্ডে লেস্টারের লোগো বসানো হয়েছে। ছবি পোস্ট করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি লিখেছে, ‘শুভ স্বাধীনতা দিবস বাংলাদেশ।’ ক্যাপশনের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দেওয়া হয়েছে। তিন ঘণ্টার মধ্যে ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে পাঁচ হাজারের কাছাকাছি।
বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ৫৪তম স্বাধীনতা দিবস। আজই বাংলাদেশ সময় সকালে হয়েছে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা না জানালেও তিনি বলেছেন, ‘যে অসাধারণ সমর্থন ও বার্তা দিয়েছেন, সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয়ের অংশীদার আপনারাও।’
স্বাধীনতা দিবসের আগের দিন বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। শিলংয়ে গতকাল ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশেই ছিলেন তিনি। বাংলাদেশ গোলশূন্য ড্র করলেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। ট্যাকল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স—বাংলাদেশের জার্সিতে অভিষেকে তিনি সবখানেই উজ্জ্বল ছিলেন।
আরও পড়ুন:
বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে