তিক্ত হারে চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২০২৫ মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। রবার্ত লেভানদোভস্কির জোড়া গোলের সৌজন্য গতকাল রাতে ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা।
বার্সেলোনার আক্রমণের পসরায় রীতিমতো হাঁসফাঁস করে ইয়াং বয়েজের ডিফেন্ডাররা। গোলের জন্য ২১টি শট নেয় তারা। এর মধ্যে ৮টি ছিল লক্ষ্য। এস্তাদি অলিম্পিকে ম্যাচের অষ্টম মিনিটে রাফিনিয়ার পাসে বার্সেলোনাকে এগিয়ে নেন পোলিশ ফরোয়ার্ড লেভানদোভস্কি। ৩৪ মিনিটে ফিরতি শটে নিজেই গোল করেন রাফিনিয়া। তিন মিনিট পর হেডে ব্যবধান ৩-০ করেন ইনিগো মার্তিনেজ।
বিরতির পরেও ছন্দ ধরে রাখে বার্সা। লেভানদোভস্কি আদায় করে নেন দ্বিতীয় গোল। ৫১ মিনিটে মার্তিনেজের ক্রসে ছয় গজ বক্স থেকে হেড করেন তিনি। বয়েজের সেন্ট্রার ডিফেন্ডার মোহাম্মদ আলী কামারের আত্মঘাতী গোল বার্সা পায় ৫-০ ব্যবধানের বড় জয়।
রাতে অন্য ম্যাচগুলোয়—সেল্টিকে ৭-১ গোল বিধ্বস্ত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। কাই হ্যাভার্টস ও বুকায়ো সাকার গোলে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ক্রুবেনা সভেসদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছে লাউতারো মার্তিনেজ। স্লোভান ব্রাতিস্লাভাকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে