
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে পিএসজিতে যেভাবে নিয়মিত গোল করতেন, রিয়ালে এসে শুরুতে সেভাবে মেলে ধরতে পারছিলেন না। অফফর্মের কারণে অনেক সমালোচনারও শিকার হতে হয়েছিল। সেই এমবাপ্পে এখন উড়ছেন। ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর এক রেকর্ডে।
লা লিগায় গত রাতে লেগানেসের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে ৩২ মিনিটে প্রথম গোলটা করেন পেনাল্টি থেকে। নিজের দ্বিতীয় গোলটা এমবাপ্পে ৭৬ মিনিটে করেন ফ্রান গার্সিয়ার অ্যাসিস্টে। এই গোলেই এমবাপ্পে ছুঁয়ে ফেলেন রোনালদোকে। রিয়ালের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪৪ ম্যাচে এমবাপ্পের গোল ৩৩। স্প্যানিশ ক্লাবটিতে অভিষেক মৌসুমে এমবাপ্পের সমান গোল করেছিলেন রোনালদো। রিয়ালে নিজের প্রথম মৌসুমে (২০০৯-১০) সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে রোনালদো করেছিলেন ৩৩ গোল।
রোনালদোর রেকর্ড স্পর্শ করা বিশেষ অর্জন মনে করছেন এমবাপ্পে। লেগানেসের বিপক্ষে জোড়া গোলের পর সাংবাদিকদের গত রাতে এমবাপ্পে বলেন, ‘আমার কাছে অনেক বিশেষ কিছু এটা (এমবাপ্পের রেকর্ড ছোঁয়া)। আমি নিশ্চিত দলে পারফরম্যান্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু একই সঙ্গে ক্রিস্টিয়ানোর সমান গোল করাটা অনেক ভালো। আমরা জানি তিনি (রোনালদো) রিয়াল মাদ্রিদ ও আমার কাছে কেমন। তিনি আমাদের অনেক উপদেশ দিয়ে থাকেন। অনেক গোল করেছেন। তবে আমাদের শিরোপা জিততে হবে।’
এমবাপ্পের রেকর্ড গড়ার রাতে লেগানেস-রিয়াল মাদ্রিদ ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এমবাপ্পের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ৮ মিনিট ব্যবধানে জোড়া গোল করে লেগানেস। ৩৩ মিনিটে সমতাসূচক গোলটি করেন লেগানেস স্ট্রাইকার দিয়েগো গার্সিয়া। এরপর ৪১ মিনিটে দানি রাবার গোলে এগিয়ে যায় লেগানেস। তবে পিছিয়ে থেকে ম্যাচ জিততে রিয়াল মাদ্রিদ ভালো করেই জানে। ৪৭ মিনিটে জুড বেলিংহামের গোলে সমতায় ফেরে রিয়াল। আর ৭৬ মিনিটে রেকর্ড গড়া গোল করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
৩-২ গোলে জিতে রিয়াল ছুঁয়ে ফেলেছে বার্সেলোনাকে। ২০২৪-২৫ মৌসুমে লা লিগায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ দুই দলেরই পয়েন্ট ৬৩। রিয়াল খেলেছে ২৯ ম্যাচ আর ২৮ ম্যাচ খেলেছে বার্সা। তিনে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৭। তারা খেলেছে ২৯ ম্যাচ। লা লিগায় এস্তাদি অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে আজ বার্সেলোনা খেলবে জিরোনার বিপক্ষে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৪ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৬ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৬ ঘণ্টা আগে