
২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপ খেলবেন কি না, এ সিদ্ধান্ত মেসি নিজেই নেবেন।
আগামী বিশ্বকাপ আমেরিকা অঞ্চলে হওয়ায় এমএলএসে নিজেকে এরই মধ্যে প্রস্তুত করছেন মেসি। তবু বয়সের ভার খেলোয়াড়দের খেলায় প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। মেসি ঝুঁকি এড়িয়ে খেলার সর্বোচ্চ চেষ্টাই করছেন। অস্বস্তি লাগলেই ম্যাচ এড়িয়ে যাচ্ছেন। ইন্টার মায়ামির হয়ে মৌসুমের শুরুতেই বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। শঙ্কার জায়গা সেখানেই। মাঠে নেমেই আবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে বাঁ ঊরুতে চোট পেয়ে ছিটকে যান ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ থেকেও। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে ৪ গোল ও ২ অ্যাসিস্ট মেসির। বলার অপেক্ষা রাখে না কতটা দারুণ ছন্দে আছেন মহাতারকা।
বিশ্বকাপ নিশ্চিতের পর এখন আর্জেন্টিনার সামনে বড় প্রশ্ন লিওনেল মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন কি-না। ব্রাজিলের বিপক্ষে জয়ের পর কোচ স্কালোনিই কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, ‘আমরা দেখব কী হয়। এখনো অনেক সময় আছে। একটি একটি করে ম্যাচ ধরে এগোতে হবে আমাদের। না হলে একই কথা বছরজুড়ে আমাদের বলে যেতেই হবে। আমাদের উচিত এখানে ক্ষান্তি দেওয়া, তাকে একটু নিষ্কৃতি দেওয়া। সময় হলে আমরা দেখব। সে যা চায়, নিজেই ঠিক করবে। দয়া করে তাকে এটা (বিশ্বকাপ) নিয়ে পাগল করে তুলবেন না।’
সতীর্থরা এখনো মনে করেন, মেসি থাকলে দল আরও ভালো করত। তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বললেন, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।’ তাঁর মিডফিল্ডার রদ্রিগো দি পল সুর মেলান, ‘আমাদের দলের সেরাটা সব সময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে