ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। সেই তাদেরই আগামী ইউরোতে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত অবশ্য শেষ রক্ষা পেয়েছে তারা। ইউক্রেনের সঙ্গে শ্বাসরুদ্ধকর ড্রয়ে ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ইউরোর মূল পর্বে সুযোগ পেতে হলে এক পয়েন্ট প্রয়োজন ছিল ইতালির। আর হারলেই বাদ। এমন সমীকরণে খেলতে নেমে শেষ মুহূর্তে রক্ষা পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের যোগ করা সময়ে যে প্রায় পেনাল্টি পেয়েই গিয়েছিল প্রতিপক্ষরা। শেষ পর্যন্ত ভিএআরে সংক্ষিপ্ত সময়ের পর্যালোচনায় রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি।
অন্যথা বাজিয়ে দিলে ইউরো খেলার স্বপ্ন শেষ হয়ে যেত ইতালির। কেননা সেসময় ম্যাচের বাকি ছিল মাত্র ২ মিনিট। এর আগে অবশ্যে জিয়ানলুইজি দোনারুমা বেশ কিছু দুর্দান্ত সেভ করে ইতালিকে বাঁচিয়েছেন। বল পজিশন নিজেদের দখলে রেখে বেশ কিছু আক্রমণ ইতালিও করেছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
গোলশূন্য ড্রয়ে বড় ক্ষতি হয়েছে ইউক্রেনের। কেননা দুই দলের পয়েন্ট সমান হওয়ায় গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘সি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে ইউরোর মূল পর্ব জায়গা পেয়েছে ইতালি। সমান ৮ ম্যাচে দুই দলের পয়েন্ট ১৪। ইউক্রেনের ৩ গোলব্যবধানের বিপরীতে ইতালির ৭।
ইউক্রেনের অবশ্য সুযোগ থাকছে মূল পর্বে খেলার। এর জন্য প্লে-অফ ম্যাচে জিততে হবে তাদের। এখন পর্যন্ত ২১ দলের জায়গা নিশ্চিত হয়েছে। আগামী বছরের জুনে ২৪ দল নিয়ে ইউরো হবে জার্মানিতে। বাকি তিন দল প্লে-অফ থেকে আসবে।
অন্যদিকে গতরাতে মেসিডোনিয়ার বিপক্ষে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। ৪১ মিনিটে মেসিডোনিয়াকে লিড এনে দেন আনিস ব্রাডিনি। ইংল্যান্ডের খেলোয়াড়েরা নিজেরা গোল না পেলেও ম্যাচে সমতায় ফেরা প্রতিপক্ষের কল্যাণেই। ৫৯ মিনিটে নিজেদের জালেই বল জড়ান মেসিডোনিয়ার মিডফ্লিডার জানি আতানাসভ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে