
বিশ্বকাপ ফুটবল ফাইনাল শেষ হয়েছে চার দিন হতে চলল। অথচ এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না। আর্জেন্টাইন এই গোলরক্ষক ফরাসিদের চক্ষুশূলে পরিণত হয়েছেন। ফ্রান্সের সাবেক ডিফেন্ডার আদিল রামির মতে, সবচেয়ে ঘৃণিত ফুটবলার মার্তিনেজ।
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর কাতার থেকে পরশু দেশে ফিরেছেন লিওনেল মেসি-মার্তিনেজরা। দেশে ফেরার পর ছাদখোলা বাসে বুয়েনস এইরেসে বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্যাপন করার সময় আর্জেন্টাইন গোলরক্ষকের হাতে দেখা যায় একটি পুতুল। পুতুলটিতে কিলিয়ান এমবাপ্পের মুখোশ পরানো ছিল আর দিনটি ছিল ফরাসি তারকা ফুটবলারের ২৪তম জন্মদিন। মার্তিনেজের এই উদ্যাপনের ছবি সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে, যা দেখে ক্ষোভ ঝেরেছেন রামি। মার্তিনেজকে গালি দিয়ে ফরাসি সাবেক ডিফেন্ডার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সবচেয়ে ঘৃণিত ব্যক্তি’।
এমবাপ্পেকে নিয়ে মার্তিনেজের উপহাস এটাই প্রথমবারের মতো নয়। এর আগে বিশ্বকাপের ফাইনাল শেষে ড্রেসিংরুমে সতীর্থদের এক মিনিট নীরবতার কথা বলে ফরাসি তারকাকে নিয়ে মজা করেছিলেন তিনি। এরপর হঠাৎ জোরে চিৎকার দিয়ে বলেছিলেন,‘ এমবাপ্পের জন্য, যে হেরে গেছে।’ তা ছাড়া আরও এক ঘটনায় শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। রোববার ফাইনাল শেষে গোল্ডেন গ্লাভসের পুরস্কার নেওয়ার পর অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন। পরে কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ফরাসিদের দুয়োধ্বনির জবাব দিতেই অমন উদ্যাপন করেছিলেন।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে