আগামী মৌসুমে টটেনহামের চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই। ‘সান্ত্বনা’ হিসেবে ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ ছিল স্পার্সদের সামনে। গতকাল শেষ সুযোগটুকুও হাতছাড়া হয়েছে হ্যারি কেইনদের।
২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিন ছিল গতকাল। এলান্ড রোডে লিডস ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহাম। জোড়া গোল করেছেন কেইন এবং একটি করে গোল করেছেন পেদ্রো পোরো ও লুকাস মউরা। তখন ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে ছিল স্পার্স। কেইনদের সামনে তখন আগামী মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ালিফায়ারে খেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখানে বাধ সাধে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে ব্রাইটনকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। স্পার্সকে টপকে সাতে উঠে আসে ভিলা।
অন্যদিকে আগেভাগেই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির। ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করে ম্যান সিটি। সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড জয় দিয়ে মৌসুম শেষ করে। ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে রেড ডেভিলরা। ৮৪ পয়েন্টে দুইয়ে ও ৭১ পয়েন্টে চারে থেকে টুর্নামেন্ট শেষ করেছে আর্সেনাল ও নিউক্যাসল। আর ৪-৪ গোলে ড্র করেছে সাউদাম্পটন-লিভারপুল। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন দিয়েগো জোতা, একটি করে গোল করেছেন রবার্তো ফিরমিনো ও কোডি গাকপো। ৬৭ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে অলরেডরা। ছয়ে থেকে মৌসুম শেষ করেছে ব্রাইটন। ব্রাইটন, লিভারপুল-আগামী মৌসুমের ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে। আর বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে অবনমন এড়িয়েছে এভারটন।
২০২২-২৩ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা সাত দল:
ম্যানচেস্টার সিটি: ৮৯
আর্সেনাল: ৮৪
ম্যানচেস্টার ইউনাইটেড: ৭৫
নিউক্যাসল: ৭১
লিভারপুল: ৬৭
ব্রাইটন: ৬২
অ্যাস্টন ভিলা: ৬১

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে