রোজারিওতে লিওনেল মেসির এক আত্মীয়ের দোকানে হামলার পর থেকেই চলছে আলাপ-আলোচনা। যে দোকানে হামলা হয়েছে, তা মেসির বাড়ি থেকে খুব কাছে। এই হামলার পর জন্মভূমিতে ভবিষ্যতে মেসি ফিরবেন কি না, তা নিয়ে শঙ্কা কাজ করছে।
ভবিষ্যতে রোজারিওতে মেসির ফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন গ্যাব্রিয়েল হেইঞ্জ। হেইঞ্জ বর্তমানে নিওয়েলস ওল্ড বয়েজের কোচের দায়িত্ব পালন করছেন। মেসির সাবেক সতীর্থ বলেছেন, ‘এই আক্রমণ সবকিছুর ওপর আক্রমণ। এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। কারণ, এটা শুধু লিও না, আরও অনেকে আছে যারা আর্জেন্টিনায় ফিরতে চাইবে না।’
গত পরশু রোজারিওর একটি সুপারশপে হামলা চালিয়েছিল একদল মাদক পাচারকারী। আর্জেন্টিনার ‘কাদেনা থ্রি’ নামের এক সংবাদমাধ্যম জানিয়েছিল, সুপারশপটির মালিক মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর আত্মীয় (কাজিন)। সুপারশপে ১৪টি গুলি ছুড়েছিল হামলাকারীরা। মেসিকে হত্যার হুমকিও দিয়েছিল তারা। দুর্বৃত্তরা সুপারশপকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর একটি চিরকুটে মেসিকে হুমকি দিয়ে লিখেছে, ‘আমরা তোমার জন্য অপেক্ষা করছি মেসি। জাকিনও মাদক ব্যবসায়ী। জাকিন তোমার কোনো খেয়াল রাখবে না।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে