দক্ষিণ এশীয় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ যে কেউই ভারতকে এড়াতে চাইবে। ফিফা র্যাঙ্কিংয়ে এই অঞ্চলে ভারতই যে সবার ওপরে! তবে সামনের বয়সভিত্তিক দুটি সাফ টুর্নামেন্টে গ্রুপে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে হয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের গ্রুপিং। অনূর্ধ্ব ১৬ সালে বাংলাদেশের ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও আছে নেপাল। ‘বি’ গ্রুপে পড়েছে ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান। ভুনানের থিম্পুতে ১ থেকে ১০ সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্ট।
আর অনূর্ধ্ব-১৯ সাফের গ্রুপিংয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সঙ্গী ভারত ও ভুটান। গ্রুপ ‘এ’ তে পড়েছে নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান। ২১-৩০ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হবে অনূর্ধ্ব সাফ চ্যাম্পিয়নশিপ।
সেপ্টেম্বরে হতে যাওয়া দুটি টুর্নামেন্টেই একই ফরম্যাট। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠে যাবে সেমিফাইনালে। দুই সেমিফাইনাল বিজয়ী মুখোমুখি হবে ফাইনালে। বাফুফে ভবনে অনুষ্ঠিত সাফের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪০ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে