রেকর্ড ভেঙেই গড়া হয় নিত্যনতুন রেকর্ড—ক্রীড়াঙ্গনে কথাটা বেশ প্রচলিত। এবারের বিশ্বকাপে পেলের এক রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের রেকর্ড ভাঙায় এমবাপ্পেকে ধন্যবাদ জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার।
গত রোববার আল থুমামা স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স-পোল্যান্ড। এই ম্যাচে জোড়া গোল করেন এমবাপ্পে। তাতে বিশ্বকাপে ১১ ম্যাচে ৯ গোল করেন ফরাসি এই তারকা ফুটবলার। ২৩ বছর ৩৪৯ দিন বয়সে এই ৯ গোল করেন তিনি। বিশ্বকাপে বয়সের হিসাবে গোলের রেকর্ডে ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ১৯৬৬ বিশ্বকাপে পেলে যখন ৮ গোল করেন, তখন তাঁর বয়স ছিল ২৫ বছর ২৬২ দিন। রেকর্ড ভেঙে দেওয়ায় এমবাপ্পেকে ‘বন্ধু’ সম্বোধন করে পেলের টুইট, ‘ধন্যবাদ (এমবাপ্পে)। বিশ্বকাপে আমার এক রেকর্ড তোমাকে ভাঙতে দেখে খুব ভালো লাগছে বন্ধু।’
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলে পেলে করেছেন ৭৭ গোল। অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৩ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। গোল করেছেন ৩৩ এবং অ্যাসিস্ট করেছেন ২৩ গোলে। বিশ্বকাপে ১১ ম্যাচে ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে