২০২৪ কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ হয়েছে আজ। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের কষ্টার্জিত ড্রয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ আটে নামার আগেই খেল বড় ধাক্কা।
বাংলাদেশ সময় আজ সকালে ক্যালিফোর্নিয়ার স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটি ছিল ‘ডি’ গ্রুপের। ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল এক রকম ‘বাঁচা মরার ম্যাচ’। কলম্বিয়া পরীক্ষায় উত্তীর্ণ হলেও দুশ্চিন্তা রয়েই গেল ব্রাজিলের। ৭ মিনিটে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস জুনিয়র। প্যারাগুয়ে, কলম্বিয়া—টুর্নামেন্টে দু্ই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ভিনি। সেকারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের এই ফরোয়ার্ড। ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ আটের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। তিন ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টারে উঠেছে উরুগুয়ে।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল উঠেছে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে। কোস্টারিকার বিপক্ষে করেছিল গোলশূন্য ড্র। এরপর প্যারাগুয়েকে হারিয়েছিল ৪-১ গোলে। আজ কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করলে পরিসংখ্যানটা হলো, এবারের কোপায় ব্রাজিল ৩ ম্যাচে করেছে ৫ গোল এবং হজম করেছে ২ গোল। যার মধ্যে সর্বোচ্চ ২ গোল করেছেন ভিনি। কোয়ার্টারে এমনিতেই কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে পড়ল, তার ওপর ছন্দে থাকা ভিনিকে না পাওয়া ব্রাজিলের জন্য একটু দুশ্চিন্তারই বটে।
রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করে দলকে জিতিয়েছেন অনেক ম্যাচ। ব্রাজিলের জার্সিতে তেমন একটা ছন্দে থাকেন না বলে শুনতে হয় সমালোচনা। সেই সমালোচনার জবাব দিলেন ২৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করে। ম্যাচ শেষে বলেছিলেন, ‘সব সময় আমি বলি যে কখনো নিজের জন্য খেলি না, দলের জন্য খেলি সব সময়। ব্রাজিলের জন্য খেলা মানে দেশের জন্য খেলা। সব সময় নিজের সেরাটা দিয়ে খেলি।’
হিউস্টনের এন আর জি স্টেডিয়ামে পরশু আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। শেষ আটের দ্বিতীয় ম্যাচে রোববার মাঠে নামবে ভেনেজুয়েলা ও কানাডা। কলম্বিয়া-পানামা ম্যাচ হবে রোববার দিবাগত রাত ৪টায়। ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ দিয়ে শেষ হবে কোয়ার্টার ফাইনাল।
কোয়ার্টার ফাইনাল ম্যাচের সূচি
তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
আর্জেন্টিনা-ইকুয়েডর ৫ জুলাই সকাল ৭টা
ভেনেজুয়েলা-কানাডা ৬ জুলাই সকাল ৭টা
কলম্বিয়া-পানামা ৬ জুলাই রাত ৪টা
ব্রাজিল-উরুগুয়ে ৭ জুলাই সকাল ৭টা
আরও পড়ুন:

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে