বয়স ৩৭ হওয়ার পরও তরুণ স্ট্রাইকারদের সঙ্গে লড়ে যাচ্ছেন অলিভিয়ের জিরু। অথচ এই বয়সে তাঁর বুট জোড়া তুলে রাখার কথা ছিল। কিন্তু সেটা না করে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। দেশের হয়ে আরও শিরোপা জিততে ক্ষুধার্ত বলে জানিয়েছেন ফরাসি স্ট্রাইকার।
তবে এই ক্ষুধার শেষটা সম্ভবত আগামী ইউরোতেই হতে যাচ্ছে। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে হতে যাওয়া ২০২৪ ইউরোতে চ্যাম্পিয়ন হয়ে অবসর নিতে চান জিরু। চ্যাম্পিয়ন না হলেও বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে বিদায় নেওয়ার বিষয়ে আরএমসি স্পোর্তকে জিরু বলেছেন, ‘এবারের ইউরো খুবই মিস করব। যদি আমরা জিততে পারি, তাহলে বিদায় নেব। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে না পারলেও এমনটা হতে পারে। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। কিছু সতীর্থকে অবশ্য বলেছিলাম, আমরা ২০২২ বিশ্বকাপ জিততে পারলে বিদায় নেব। যদিও পরে তা প্রত্যাহার করে নিয়েছি। তবে দেশের হয়ে শিরোপা জিততে আমি ক্ষুধার্ত। আমার এখনো অনেক আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে। যদি সবকিছু ভালোভাবে হয় তাহলে সম্ভব।’
গতকাল হামবুর্গে ইউরোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ‘ডি’ গ্রুপে পড়েছে ফ্রান্স। গ্রুপের বাকি তিন দলের দুটি হচ্ছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। আর বাকি দলটি প্লে-অফে থেকে আসবে। নিজেদের গ্রুপ নিয়েও কথা বলেছেন জিরু।
জিরু বলেছেন, ‘নেদারল্যান্ডসকে আমরা খুব ভালো করেই চিনি। তাদের বিপক্ষে সব সময়ই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমরা গ্রুপ চূড়ান্তের অপেক্ষায় রয়েছি। কারণ ওয়েলস ও পোল্যান্ড সম্ভবত আমাদের সঙ্গী হতে পারে। তবে সম্ভবত সর্বশেষ ইউরোর চেয়ে একটু তুলনামূলক সহজ ড্র হয়েছে। অস্ট্রিয়ারও ভালো তরুণ খেলোয়াড় রয়েছে, যারা বড় ক্লাবে খেলছে। গ্রুপে আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু এটা সহজ হবে না। বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতাই হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে