
ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে আগামীকাল কভেন্ট্রি সিটির বিপক্ষে মাঠে নামবে শেফিল্ড ইউনাইটেড। এর আগেই হামজা চৌধুরীকে খুঁজছেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার। কেননা এখনো যে ক্লাবে যোগ দেননি তিনি।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামে ৯০ মিনিট জুড়েই দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কখনো উপরে, কখনো নিচে—দলের প্রয়োজনে সবটুকু উজার করে মাঠের সর্বত্র খেলেছেন এই মিডফিল্ডার।
ভারতের বিপক্ষে খেলে দেশে ফেরার পর আজই ম্যানচেস্টারের উদ্দেশে রওনা হন হামজা। তবে কাল তিনি শেফিল্ডের হয়ে খেলবেন কি না সেই প্রশ্নই করা হয়েছিল ওয়াইল্ডারের কোচ। সংবাদ সম্মেলনে তিনি মজা করে বলেন, ‘আমি জানি না হামজা কোথায় আছে। যদি কেউ তাকে দেখে থাকেন, তাহলে দয়া করে আমাকে জানাবেন!’
হামজার খেলাটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানালেন ওয়াইল্ডার। তিনি বলেন, ‘সে নিশ্চয়ই এটি (জাতীয় দলের হয়ে খেলা) উপভোগ করেছে, এবং এটি তার জীবনের একটি বড় অংশ, যা তার জন্য এবং তার দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা একটি খুব ভালো ফলাফল পেয়েছে, এবং হামজা এর অংশ ছিল।’
কাল ঘরের মাঠে কভেন্ট্রি সিটিকে আতিথ্য জানাবে শেফিল্ড। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে তালিকার দুইয়ে আছেন হামজার। ৩৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে কভেন্ট্রি রয়েছে টেবিলের পাঁচে। ক্লাবটির দায়িত্ব সামলাচ্ছেন চেলসি কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে