
অস্কার দে মার্কোস; নামটা এই সময়ের ফুটবলপ্রেমীদের কাছে অনেকটাই অচেনা। তবে স্পেনের বিলবাও শহরের মানুষ তাঁকে একনামে চেনেন। এর পেছনে দারুণ এক গল্প। নিজ শহর লাগুয়ারদিয়া থেকে সাড়ে তিন হাজার মাইলের পথ বিলবাও। ফুটবলের টানে সেই শৈশব থেকেই মার্কোস ছুটে যান বিলবাওয়ে।
নিয়মিত অনুশীলন শেষে বাড়ি ফিরতে প্রায়ই রাত হয়ে যেত। কিন্তু যে ক্লাবটির ছায়া, যাদের ফুটবলদর্শন মার্কাসকে অনেক বেশি আকৃষ্ট করেছিল সেই অ্যাটলেটিকো বিলবাও হয়ে গেল তাঁর প্রাণের ঠিকানা। যে ক্লাবে এরই মধ্যে ১৫ বছর পার করে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার।
স্পেনের শীর্ষ লিগে বর্তমানে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে এক ক্লাবে এত লম্বা সময় কাটানোর রেকর্ড আর কারও নেই। এত দিন যে তালিকার এক নম্বরে ছিল কোকের নাম। অ্যাটলেটিকো মাদ্রিদে ১৪ বছর ধরে আছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
এদিকে দেখতে দেখতে রিয়াল মাদ্রিদে এক যুগ কাটিয়ে ফেলেছেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মডরিচ। ৩৯ বছর বয়সী লুকাকে আর আগামী মৌসুমে লস ব্লাঙ্কোস জার্সিতে দেখা যাবে না। এই তালিকায় আরেক অ্যাটলেটিকো খেলোয়াড় হোসে মারিয়া জিমেনেজ। উরুগুয়ে ও স্পেনের নাগরিকত্ব থাকা এই ডিফেন্ডারও ১১ বছর ধরে মাদ্রিদের ক্লাবটিতে।
এক ক্লাবে যুগ যুগ। ফুটবলে এমন নজির কম নয়। এই যেমন বরুসিয়া মনশেনগ্লাডবাখে ২২ বছর কাটিয়ে রেকর্ড গড়েছেন গোলকিপার ক্যাম্পস। এরপর ইংলিশ জায়ান্ট লিভারপুলে দুই দশকের বেশি সময় কাটিয়ে অল রেডসদের ইতিহাসের পাতায় নাম লেখান স্কটিশ বিলি লিডেল।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে