
বাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। ঈদের দিন পায়জামা-পাঞ্জাবি পরে সবাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। দেশের খেলোয়াড়, জনসাধারণ সবাই ঈদ উৎসবে শামিল হচ্ছেন।
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে বাফুফে লিখেছে, ‘হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানিয়েছেন।’ ভিডিওতে হামজা বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে ইনশা-আল্লাহ।’ একই ভিডিওতে জামাল বলেন, ‘ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন বলে আশা করছি। সবাই ভালো থাকুন।’
বাংলাদেশের ক্রিকেটাররা গত রাত থেকেই ঈদের ছবি পোস্ট করা শুরু করেছেন। গতকাল আরবি শাওয়াল মাসের চাঁদ দেখার পরপরই ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সময়টা কাটছে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারলেও বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সেই সুযোগ যে নেই। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প। সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল ও পরশু দুই দিন চলবে প্রস্তুতি। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচ গোলশূন্য ড্র হলেও ভারতকে অনেক কাঁপিয়েছিল বাংলাদেশ। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছিলেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরের দিন (২৬ মার্চ) বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেশে ফিরেছিলেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ২৭ মার্চ ইংল্যান্ডের বিমান ধরেছিলেন। ১০ জুন জামালরা এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবেন।
আরও পড়ুন:

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে