কাতার বিশ্বকাপ শেষ হয়েছে পাঁচ দিনেরও বেশি। নিজের দল পর্তুগালের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে অবশ্য আরও আগে। কিন্তু এখনো ছুটিতেই রয়েছেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় এখন ফ্রি ট্রান্সফার হয়েই আছেন। এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি জানুয়ারি থেকে কোন ক্লাবে খেলবেন এই মহাতারকা। অবশ্য এর মধ্যেও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর।
প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের পর সর্বকালের সেরা খেলোয়াড় বিতর্ক উসকে দিয়েছে ফিফার টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইট। লুসাইলের ফাইনালের দুই দিন পর (২০ ডিসেম্বর) করা এক টুইটে লেখা হয়েছিল ‘সর্বকালের সেরা খেলোয়াড়’ বিতর্কের নিষ্পত্তি। প্রত্যাশিত পুরস্কারটিও এখন সংগ্রহে। উত্তরাধিকারও সম্পূর্ণ হয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে, লিওনেল মেসিও ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন।’ টুইটটি করার পরই বিতর্ক শুরু হলে পরে অবশ্য অ্যাকাউন্ট থেকে এটি মুছে ফেলা হয়।
এদিকে ছুটিতে থাকা ক্রিস্টিয়ানোর ভবিষ্যৎ দল নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও স্প্যানিশ দৈনিক মার্কা দাবি করেছে সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন। আড়াই-সাত বছরের চুক্তিতে সই করতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। চুক্তির প্রথম আড়াই বছর তিনি ফুটবলার হিসেবে খেলবেন। চুক্তির বাকি সময় আল নাসেরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন রোনালদো। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি কোনো পক্ষই।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে