
ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক ফুটবলার দানি আলভেস। এর আগে এই মামলায় গত বছররের ফেব্রুয়ারিতে তাঁকে সাড়ে চার বছরের জেল দিয়েছিলেন বার্সেলোনার আদালত। যদিও সেই বছরের মার্চেই জামিনে মুক্তি দেওয়া হয় সাবেক এ ডিফেন্ডারকে। কিন্তু পুরোপুরি খালাস পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আপিলের রায় পর্যন্ত।
তিন নারী ও একজন পুরুষ বিচারকের সমন্বয়ে গঠিত কাতালুনিয়ার উচ্চ আদালতের অপরাধ বিভাগ জানায়, অভিযোগকারী নারী যে সাক্ষ্য দিয়েছেন, তা সাজা দেওয়ার জন্য যথেষ্ট নয়। তাই আলভেসকে আজ নির্দোষ ঘোষণা করেন আদালত।
আলভেসের বিরুদ্ধে সেই তরুণী অভিযোগটি আনেন ২০২২ সালের ডিসেম্বরে। বার্সেলোনার সাটন নাইট ক্লাবের বাথরুমে আলভেস তাঁকে ধর্ষণ করেন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তিন সপ্তাহ পর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আটক করে পুলিশ। যৌন সম্পর্কের কথা স্বীকার করলেও তা সম্মতির ভিত্তিতেই হয়েছিল বলে জানান আলভেস। কিন্তু প্রমাণ সাপেক্ষে তাঁকে সাড়ে চার বছরের সাজা দেন বার্সেলোনার আদালত।
তিনদিনের বিচারকার্যে আলভেস নিজেকে নির্দোষ বলেই দাবি করেন। এক বছরের বেশি সময় ধরে জেলে থাকার পর ১ মিলিয়ন ইউরো বন্ডের মাধ্যমে জামিন পান তিনি।
২২ বছরের ফুটবল ক্যারিয়ারে ৪৩ শিরোপা জিতেছেন আলভেস। তাঁর সময়ের অন্যতম সেরা রাইটব্যাক তিনি। বিশেষ করে বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে দারুণ এক রসায়ন জমিয়ে তোলেন এ ডিফেন্ডার। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত লম্বা সময় কাটিয়েছেন ব্লাউগ্রানা জার্সিতে। এরপর ২০২১ সালে কেবল ছয় মাসের জন্য আবারও পুরনো ক্লাবটিতে নাম লেখান এই ডিফেন্ডার। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে ১২৬টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ খেলেছেন ২০২২ কাতার বিশ্বকাপে। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই ধর্ষণকাণ্ডে জড়িয়ে পড়েন আলভেস।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে