দলবদলের সময় এলেই কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নানান গুঞ্জন শুরু হয়। এবারও ব্যতিক্রম নয়। আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন এমবাপ্পে—এমনটি দুই দিন আগে জানিয়েছেন ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর ক্রীড়া সাংবাদিক সান্তি আউনা।
এমনকি দুই পক্ষের মধ্যে নাকি সম্প্রতি চুক্তিও হয়ে গেছে। আউনার মতোই এমবাপ্পের রিয়ালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলবদলের নির্ভরযোগ্য ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। এমন সংবাদের পর তাই নড়েচড়ে বসেছে পিএসজি।
এমবাপ্পেকে এবারও আটকাতে নতুন অফারের সঙ্গে ফরাসি তারকার প্রশংসায় মেতেছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। নিজেদের ক্লাবের সেরা তো অবশ্যই, বিশ্বের অন্যতম ফুটবলার পিএসজিতেই থাকুক এমনটি চান তিনি। সঙ্গে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে একা থাকতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এ বছরের জুনেই পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে। এতে করে যেকোনো ক্লাবে ইচ্ছামতো যোগ দিতে পারবেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাই তাঁকে আটকানোর বিষয়ে আরএমসিকে খেলাইফি বলেছেন, ‘চাওয়াটা লুকাতে চাই না, আমি চাই এমবাপ্পে পিএসজিতেই থাকুক। বিশ্বের সেরা খেলোয়াড় এমবাপ্পে। আর প্যারিস তার জন্য সেরা ক্লাব।’
চুক্তির মেয়াদ শেষের পথে আসায় তাই এমবাপ্পেকে নিয়ে নানান ধরনের জল্পনা না ছড়ানোর অনুরোধ করেছেন খেলাইফি। সঙ্গে ফরাসি তারকাকে একা থাকতে দেওয়ার অনুরোধও করেছেন তিনি। পিএসজি সভাপতি বলেছেন, ‘সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। অনুরোধ করব এমবাপ্পেকে নিয়ে হইচই করবেন না এবং তাকে একা থাকতে দিন।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে