বাংলাদেশকে এমন আগ্রাসী ফুটবল খেলতে দেখা গেছে কবে? মাথা চুলকেও মনে করতে পারছেন না তো! স্বাভাবিক। একের পর এক ব্যর্থতা যাদের নিত্যসঙ্গী, তারাই আজ মনে করিয়ে দিল সোনালি দিনগুলোর কথা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে জিততেই হতো হাভিয়ের কাবরেরার শিষ্যদের। ‘বি’ গ্রুপে লেবাননের কাছে শেষের ভুলে ২-০ গোলে না হারলে হয়তো মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ‘অলিখিত ফাইনাল’ হয়ে দাঁড়াত না জামাল ভুঁইয়াদের। এমন বাঁচা-মরার ম্যাচেই স্মরণকালের সেরা ফুটবল খেলল বাংলাদেশ। ১৮ মিনিটে পিছিয়ে পড়েও দমে যায়নি লাল-সবুজরা। ৪২ মিনিটে হেড থেকে রাকিব হাসানের সমতায়
ফেরানো গোলের পর বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে একের পর এক সুযোগ হাতছাড়া করায় এগিয়ে যাওয়া হচ্ছিল না। ৬৭ মিনিটে সেই সুযোগ আসে। জটলার ভেতর তারিক কাজীর গোলে উদ্যাপনে মেতে ওঠে বাংলাদেশ শিবির।
স্বাভাবিকভাবে এগিয়ে থাকলে রক্ষণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। তবে এবার একেবারে ভিন্ন কিছু দেখালেন তপু বর্মণরা। ম্যাচের শেষ মিনিটে গোলপোস্টের কাছে দুর্দান্ত ডজে মালদ্বীপের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে বল জালে পাঠান শেখ মোরসালিন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে এভাবে খেলতে দেখা যায়নি। ২০১৯ সল্ট লেকে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও না জেতার আক্ষেপ আছে বাংলাদেশের। সেই ম্যাচেও দুর্দান্ত খেলেছিলেন জামালরা। পিছিয়ে পড়েও ড্রয়ের অনেক গল্প আছে বাংলাদেশের। এই তো,২০১৮ সালে লাওসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ড্র করেছিল তারা। তবে একবিংশ শতাব্দীতে পিছিয়ে পড়ে জয় নেই। বাংলাদেশি কোচ ও সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদও মনে করেন, মালদ্বীপের বিপক্ষে জয়টি বাংলাদেশের সেরা প্রত্যাবর্তন, ‘হ্যাঁ, আমরা অবশ্যই বলতে পারি এটাই সেরা কামব্যাক।’
২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে সাফের একমাত্র শিরোপাটি জিতেছে বাংলাদেশ। সেই দলের জয়ী সদস্য আলফাজ। তিনি মনে করেন, কোচ কাবরেরার অধীনে সেরা ম্যাচটিই খেলেছে বাংলাদেশ, ‘কাবরেরার অধীনে বাংলাদেশ নিজেদের সেরা ফুটবলটাই আজকে খেলেছে।’ মালদ্বীপকে হারিয়ে সাফ জেতার ২০ বছর পর সেই একই দলকে হারিয়ে সাফের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এ জন্য কাবরেরার দলকে জিততে হবে ভুটানের বিপক্ষে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে