
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
চুক্তি অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাবরেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। এরপর হয়তো তাঁকে বিদায় নিতে হবে। তবে আজকের ম্যাচে যদি কাবরেরার শিষ্যরা দারুণ কিছু বয়ে নিয়ে আসতে পারেন, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নে আলোচনা করলেও করতে পারে। কিন্তু বিপরীত কিছু হলে বিদায়ই তাঁর সম্ভাব্য পরিণতি।
এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না কাবরেরার। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ দল গর্ব করার মতো কোনো সুসংবাদও পায়নি। উল্টো পারফরম্যান্সের গ্রাফ দিন দিন তলানিতে ঠেকেছে। ফিফা র্যাঙ্কিংয়েও নেই স্বস্তির খবর। তার মধ্যে নতুন সমস্যা গোল না পাওয়া। সর্বশেষ গত বুধবার কিংস অ্যারেনায় মালদ্বীপের কাছে ঘরের মাঠে প্রথমবার হারে কাবরেরা নিজেও অবাক হয়েছেন। ছাত্রদের যতই শেখাচ্ছেন, কাজের কাজ যে কিছুই হচ্ছে না; ম্যাচের পর সংবাদ সম্মেলনেও বিষয়টি সামনে আনেন।
কাবরেরার কোচিং ক্যারিয়ার ততটা সমৃদ্ধ নয়। স্পেনের বয়সভিত্তিক দলগুলোয় কিছুদিন হেডমাস্টারের ভূমিকায় ছিলেন। তাঁকেই মনে ধরে বাফুফের। ২০২২ সালের জানুয়ারিতে রাকিব-তপুদের কোচ করা হয় কাবরেরাকে। সেই থেকে এখন পর্যন্ত ৩০ ম্যাচ ডাগআউটে। কিন্তু এই সময়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে সাতটি। তবে পরীক্ষা-নিরীক্ষা কম চালাননি কাবরেরা। দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত ৫০ জনের বেশি খেলোয়াড় ব্যবহার করেছেন। তবু ফলাফলের ঘরে হার এবং হতাশাই বেশি।
তাই ধরে নেওয়া হচ্ছে, বাংলাদেশের ফুটবলে কাবরেরা অধ্যায় শেষ। এর মধ্যে গুঞ্জনও বেশ ডালপালা মেলেছে। সদ্য সাফ জেতানো কোচ পিটার বাটলারকে নিয়েও ভাবছে বাফুফে। ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে