ক্রীড়া ডেস্ক: পেলের মৃত্যুতে শোকাহত পুরো ক্রীড়াঙ্গন, যা গতকাল দেখা গেল হোসে জোরিল্লা স্টেডিয়ামে রিয়াল ভায়াদোলিদ-রিয়াল মাদ্রিদ ম্যাচে। ম্যাচ শুরুর আগে খেলোয়াড় থেকে শুরু করে দর্শক সবাই পেলেকে স্মরণ করেন। এই ম্যাচে ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে লস-ব্লাংকোসরা।
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত পরশু ৮২ বছর বয়সে মারা যান পেলে। আর গতকাল হোসে জোরিল্লা স্টেডিয়ামে লা-লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল ভায়াদোলিদ-রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর আগে সবাই পেলের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করেন। জায়ান্ট স্ক্রিনে বল হাতে ভেসে ওঠে পেলের ছবি। তাঁর জন্মের সাল ১৯৪০ লেখা থাকলেও মৃত্যুসাল ২০২২ লেখা ছিল না। মৃত্যু সালটা দেওয়া হয়েছিল ‘ইনফিনিটি’, যা দিয়ে বোঝানো হয়েছিল পেলে অমর। নীরবতা পালনের সময় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও ভায়োদোলিদের মালিক ব্রাজিল কিংবদন্তি রোনালদো ছিলেন গ্যালারিতে।
রিয়াল মাদ্রিদ-রিয়াল ভায়াদোলিদ ম্যাচটা যত সময় গড়াচ্ছিল, মনে হচ্ছিল ড্র-ই হতে যাচ্ছে। আর বরাবরের মতো শেষ মুহূর্তে এসে চমক দেখায় লস ব্লাংকোসরা। ৮৩ মিনিটে পেনাল্টি পায় মাদ্রিদ। যেখানে ৮২ মিনিটে ভায়াদোলিদের সেন্টারব্যাক জাভি স্যানচেজ হ্যান্ডবল করেন। এই হ্যান্ডবলের সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ান সার্জিও লিওন। তাতে লাল কার্ড দেখেন লিওন। আর পেনাল্টি থেকে গোল করেন করিম বেনজেমা। ৮৯ মিনিটে দ্বিতীয় গোল করেন বেনজেমা। এবার অ্যাসিস্ট করেছেন এদোয়ার্দো কামাভিঙ্গা। শেষ পর্যন্ত ভায়াদোলিদকে ২-০ গোলে হারায় মাদ্রিদ। তাতে বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে লস ব্লাঙ্কোসরা।
লা লিগার চলতি মৌসুমে ১৫ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। ১২ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লস ব্লাংকোসরা। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। কাতালানরা এক ম্যাচ কম খেলেছে মাদ্রিদের চেয়ে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়াদাদের পয়েন্ট ২৭ ও ২৬।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে