
চার ম্যাচের চারটিতে জয়—এমন শুরু কে না চায়! অনেক দিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সৌরভ ছড়াচ্ছে মোহামেডান। যদিও লিগের চার রাউন্ড শেষে নিজেদের নিয়ে অতি আত্মবিশ্বাসী হতে চায় না তারা। যেভাবে এগোচ্ছে, সেভাবেই জয়ের ধারাবাহিকতা রাখতে চায় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
এই মুহূর্তে টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের পয়েন্ট ১২। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মতো বড় দলকে হারিয়ে ফুরফুরে হলেও মোহামেডান প্রথম লেগের বাকি ম্যাচগুলোও সমান গুরুত্ব দিতে চায়। বাকিদের মধ্যে ছন্দে থাকা রহমতগঞ্জ, ব্রাদার্সে বিশেষ দৃষ্টি মোহামেডানের। নিজেদের পরিকল্পনা নিয়ে গতকাল আজকের পত্রিকাকে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘প্রথম লেগে আরও দুটি ম্যাচ নিয়ে আমাদের চিন্তা করতে হবে—একটা রহমতগঞ্জ, আরেকটা ব্রাদার্সের বিপক্ষে।’
রহমতগঞ্জের সঙ্গে শীর্ষে থাকা মোহামেডানের পার্থক্য ৩ পয়েন্ট। যে কারণে রহমতগঞ্জ ম্যাচটা বেশি গুরুত্ব দিচ্ছে মোহামেডান। যদিও কোচ আলফাজ মনে করেন, মোহামেডান মাঠে ভালো করলেও মাঠের বাইরে এই মুহূর্তে কিছুটা সংকটে আছে, ‘সব ক্লাবই কমবেশি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরাও ব্যতিক্রম নই। ক্লাব কর্তৃপক্ষের এ বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত। কারণ, একটা দলকে চ্যাম্পিয়ন হতে হলে তো শুধু কোচ আর খেলোয়াড় দিয়ে হবে না। বাকি সহযোগিতাও প্রয়োজন। যদি ক্লাব কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করে তাহলে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারব।’
আর্থিক সংকটের কারণে আমাদের যদি ছন্দপতন হয়, তাহলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। আলফাজ আহমেদ, কোচ, মোহামেডান
ক্লাব সূত্রে জানা গেছে, মোহামেডানে আর্থিক-সংকট প্রকট আকার ধারণ করেছে। খেলোয়াড়েরা নিয়মিত বেতন পাচ্ছেন না। যদিও কর্তৃপক্ষ চেষ্টা করছে, দ্রুত এটা সমাধানের। কিন্তু সংকট বাড়লে তার প্রভাব মাঠের পারফরম্যান্সেও পড়ার আশঙ্কা কোচ আলফাজের, ‘পয়েন্ট টেবিলে আমরা এখন ভালো একটা অবস্থানে। কিন্তু এই আর্থিক সংকটের কারণে আমাদের যদি ছন্দপতন হয় তাহলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। চ্যাম্পিয়ন হতে চাইলে এই সংকট থেকে বের হয়ে আসতে হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে