‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
সিটির সঙ্গে ২ বছরের চুক্তি নবায়নের ৪৮ ঘণ্টা না যেতেই গার্দিওলার জন্য পরশুর রাতটি এমন দুর্বিষহ হয়ে উঠবে কে জানত! আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই টটেনহামের হাতে বিধ্বস্ত হতে হয়েছে সিটিজেনদের। সেটিও নিজেদের মাঠ ইতিহাদে! এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫ ম্যাচে হারল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ২০০৬ সালের পর এমনটা এবারই প্রথম ঘটল সিটির সঙ্গে।
আর গার্দিওলার সঙ্গে? বিরতিতে যাওয়ার আগে কোচিং ক্যারিয়ারে প্রথমবার পেয়েছিলেন টানা চার ম্যাচে হারের তিক্ত স্বাদ। ফিরে আবারও হেরে সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘৪-০ গোলে হারের পর বেশি কিছু বলার থাকে না।’ হারলেও স্পার্সদের অভিনন্দন জানিয়েছেন তিনি। আর প্রথমার্ধে জোড়া গোলে টটেনহামের জয়ের নায়ক জেমস ম্যাডিসন।
গত মাসের শেষ দিনে কারাবো কাপে স্পার্সদের মাঠে হারের পর জয়খরা শুরু সিটির। এবার তো ইতিহাদে টানা ৫২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটিও খোয়াল তারা। টটেনহামের লন্ডন প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে ২০০৩ সালে ৫-১ গোলে হেরেছিল সিটিজেনরা। এরপর নিজেদের মাটিতে এটিই সবচেয়ে বাজে হার ক্লাবটির।
সিটিকে রেকর্ড টানা চার লিগ শিরোপা জেতানো গার্দিওলার জাদু কি তবে শেষ হতে চলল? সেই আলোচনা যে চলছে না, এমন নয়। ২০১৬ থেকে ইতিহাদে তিনি। গত ৮ বছরে এমন কঠিন পরিস্থিতিতে গার্দিওলা আগে পড়েননি। সেই কারণে হতাশাটাও বেশি তাঁর, ‘৮ বছরে এমনটা কখনো ঘটেনি।’ গার্দিওলার অধীনে প্রিমিয়ার লিগে প্রথমবার টানা ৩ ম্যাচ হারলেও ২৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে সিটি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে