চ্যাম্পিয়নস লিগের মঞ্চটা কিলিয়ান এমবাপ্পের জন্য নতুন তো নয়। তবে এবারের উপলক্ষটা যে ভিন্ন। কারণ এবার তিনি খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এমবাপ্পের উদ্যাপনটাও ছিল অন্য রকম।
ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে রিয়াল মাদ্রিদ গত রাতে নেমেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা রক্ষার অভিযানে। সান্তিয়াগো বার্নাব্যুতে ৪৬ মিনিটে মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম গোল করেন এমবাপ্পে। গোলের পর মোমবাতিতে ফুঁ দেওয়ার মতো উদ্যাপন করেন এমবাপ্পে। তারপর গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশে চুমু ছুড়ে মারেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ট্রিবিউনা ডট কম থেকে জানা গেছে, এমবাপ্পের এমন উদ্যাপনের কারণ তাঁর মা ফায়েজা লামারির জন্মদিন উদ্যাপন। লামারি গতকাল ৫০ বছর পূর্ণ করেন। সন্তানের থেকে এর চেয়ে ভালো উপহার আর কী পেতে পারেন লামারি!
এমবাপ্পেকে গোলটি করতে সহায়তা করেন রদ্রিগো। ট্যাপ-ইন করে দূরপাল্লার শটে এমবাপ্পের লক্ষ্যভেদ ছিল দুর্দান্ত। মায়ের জন্মদিনে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে গোল করার পর স্বাভাবিকভাবেই তাঁর আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আজ (গতকাল) রাতটা দারুণ ছিল। ম্যাচটা কঠিন ছিল। যেমনটা চ্যাম্পিয়নস লিগে হয়ে থাকে। তবে ঘরের মাঠে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। আমি আরও (গোল) করতে পারি। এই ম্যাচের পর অনেক ভালো লাগছে।’ গত রাতে শুরু থেকে পুরোন ৯০ মিনিট খেলেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ৪৯তম গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।
স্টুটগার্টের বিপক্ষে গত রাতে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের পর স্টুটগার্ট সমতায় ফিরেছে ৬৮ মিনিটে দেনিজ উনদাভের গোলে। তবে ‘রয়্যাল মাদ্রিদ’ যে ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত লড়াই করতে জানে। ৮৩ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোল করেন আন্তোনিও রুদিগার। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে গোল করেন এনড্রিক।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে