ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও পারফরম্যান্সে যে ভাটা পড়েনি সৌদি প্রো লিগে তা দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাব আল নাসরের হয়ে দুর্দান্ত ছন্দে থাকার পুরস্কারও পেয়েছেন সিআর সেভেন।
২০২৪ ইউরোর বাছাইয়ে পর্তুগালের দলে সুযোগ পেয়েছেন রোনালদো। কাতার বিশ্বকাপে দলে শেষ দিকে একাদশে সুযোগ না পেলেও স্কোয়াড থেকে কখনো বাদ পড়েননি তিনি। তবে একাদশে সুযোগ না পাওয়া ও বিশ্বকাপের ফর্মহীনতায় তাঁকে দলে রাখা হবে কি না তা নিয়ে এখন জল্পনা ছিল। সঙ্গে বয়স ও বিশ্বকাপ শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে পিয়ার্স মরগ্যানকে দেওয়া বোমা ফাটানো সাক্ষাৎকারের বিষয় তো ছিলই।
তবে কোনো কিছুই রোনালদোর দলে সুযোগ পেতে বাধা হতে পারেনি। তা ছাড়া সাবেক কোচ ফার্নান্দো সান্তোস পর্তুগালের কোচের পদ থেকে সরে দাঁড়ালে পাঁচ বারের ব্যালন ডি অরের দলে সুযোগ পাওয়াটা আরও সহজ হয়। নতুন কোচ রবার্তো মার্তিনেজ সেটাই প্রমাণ করালেন।
আজ রোনালদোকে দলে রেখেই ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন মার্তিনেজ। পর্তুগিজ তারকাকে দলে রাখার বিষয়ে তিনি বলেছেন, ‘রোনালদো খুবই প্রতিশ্রুতিশীল একজন খেলোয়াড়। তার অভিজ্ঞতা রয়েছে এবং দলের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমি বয়স নিয়ে ভাবি না।’
দলে সুযোগ পাওয়ায় একটি রেকর্ডও গড়ার সুযোগ পাচ্ছেন রোনালদো। এ মাসের ২৪ মার্চ লিচেনস্টাইনের বিপক্ষে খেলতে নামলেই আন্তর্জাতিকে ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার। বর্তমানে ১৯৬ ম্যাচ নিয়ে যৌথভাবে কুয়েতের বাদের আল-মুতাওয়ার সঙ্গে শীর্ষে আছেন পর্তুগালের সুপারস্টার। একদিন পরেই ২৬ মার্চ লুক্সেমবার্গের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে