কোলন ক্যানসারের চিকিৎসায় গত ২৯ নভেম্বর থেকেই সাও পাওলো আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন পেলে। হাসপাতালে থেকেই বিশ্বকাপ উপভোগ করেছেন তিনি। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে সাধারণ ওয়ার্ডেও আনা হয়েছে। তবে নতুন খবর হচ্ছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
এখনো সাধারণ ওয়ার্ডেই আছেন পেলে। তবে গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ক্যানসারের সঙ্গে তাঁর কিডনি ও হৃদ্যন্ত্রের সমস্যাও আছে। এর জন্য তাঁর আরও নিবিড় পরিচর্যার প্রয়োজন রয়েছে।
বিশ্বকাপের মতো পেলেকে বড়দিনও হাসপাতালেই কাটাতে হবে। সামাজিক মাধ্যমে বাবার শারীরিক অবস্থা ও বড়দিনের বিষয়ে নিশ্চিত করেছেন পেলের মেয়ে কেলি নসিমেন্তো। তিনি লিখেছেন, ‘আমাদের বাসার বড়দিন উদ্যাপন বাতিল করা হয়েছে। চিকিৎসকের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনস্টাইন হাসপাতাল এখানে যে সেবা দিচ্ছে, তা আমাদের জন্য ভালো হবে।’
পেলের সুস্থতার জন্য যারা পাশে ছিলেন এবং প্রার্থনা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন নসিমেন্তো। তিনি লিখেছেন, ‘সব সময়ের মতো আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, যারা ব্রাজিল বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাবার পাশে ছিলেন।’
পেলের ভক্তদের বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন নসিমেন্তো। তিনি লিখেছেন, ‘আপনারা যাঁরা পরিবার, সন্তান নিয়ে বড়দিন উদ্যাপন করবেন, তাঁদের প্রতি রইল আমাদের শুভকামনা। সঙ্গে অনেক ভালোবাসা ও সুস্থতা কামনা করি!! আমরা আপনাদের ভালোবাসি। পরের সপ্তাহে আপনাদের আপডেট জানাব।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে