তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুসহ নানা ঘটনায় গত কদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) টালমাটাল অবস্থা। এমন পরিস্থিতিতে বিসিবি আজ বিকেলে একটি জরুরি সভা ডেকেছে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে জরুরি সভা হবে। বিসিবি সূত্রে জানা গেছে, আম্পায়ারিং, আর্থিক অনিয়মের বিষয়সহ অন্যান্য অনেক কিছু নিয়ে সভায় আলোচনা হবে। এমন এক সভায় জরুরি সভা ডেকেছে বিসিবি, যেখানে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে অবস্থান করছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট।
এর আগে ২৪ মার্চ বিসিবির একটি জরুরি সভা হওয়ার কথা ছিল। তবে তামিম ইকবাল বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেকারণে সেটা বাতিল করা হয়েছিল। পরবর্তীতে ডিপিএলে হৃদয়ের আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ফিক্সিং সন্দেহ, বিসিবিতে দুদকের অভিযানসহ অনেক ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছর ঘরের মাঠে টেস্ট সিরিজের আগে বিসিবি একটি অনলাইন সভা ডেকেছিল। সেই সভায় বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হাথুরুর জায়গায় এরপর আসেন সিমন্স।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে