কদিন ধরেই লিওনেল মেসির আল-হিলালে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। আজ এএফপি জানিয়েছে, মেসির সঙ্গে সৌদি ক্লাবটির প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার চুক্তি হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মেসির সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা জানিয়েছে। সেই সূত্র এএফপিকে বলেছেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। আগামী মৌসুমে তিনি সৌদি আরবে খেলবেন। এটা বিশাল অঙ্কের বিশেষ চুক্তি। আমরা এখন কাজ গুছিয়ে আনার কাছাকাছি আছি।’
সৌদি আরবের পর্যটনদূত হিসেবে কয়েক দিন আগে মেসি সৌদি সফরে যান পুরো পরিবার নিয়ে। তখনই মোটা অঙ্কের প্রস্তাবের কথা জানিয়েছিল স্প্যানিশ রেডিওস্টেশন ‘অন্ডা সেরো।’ স্প্যানিশ এই রেডিওস্টেশনের ‘রেডিওস্টেশন নচ প্রোগ্রামে’ জানা গেছে, সৌদিতে যাওয়ার আগে মেসি বার্সেলোনায় এক বছর থাকতে চান। আর গত মাসে সৌদি গ্যাজেট পত্রিকা এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪ হাজার ৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলারকে।
অন্যদিক পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে আগামী মাসে। বিনা অনুমতিতে গিয়ে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন। দুই পক্ষের সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছিল, মেসিও এই মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। মেসি অবশ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষমা চেয়েছিলেন বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ায়।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে