সৌদি প্রো লিগের নতুন মৌসুমে হতাশাজনক এক শুরুই করেছে আল নাসর। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচই জিততে পারেনি তারা। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট তালিকার শেষের দিকে রয়েছে তারা।
এবারের সৌদি প্রো লিগে আল নাসরের প্রথম ম্যাচে দলেই ছিলেন না রোনালদো। সেই ম্যাচে আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে হেরে যায় আল নাসর। গতকাল আল তায়ুনের বিপক্ষে রোনালদোকে নিয়েই একাদশ সাজিয়েছে আল নাসর। বেশ দাপটের সঙ্গে খেলেছে আল নাসর। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৫টি। তবে গোলের দেখা তো পায়ইনি, আল নাসর ২-০ ব্যবধানে হেরে যায় আল তায়ুনের কাছে। তায়ুনের গোল ২টি করেছেন লিয়ান্দ্রে তায়াম্বা ও আহমেদ বাহুসাইন।
দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা আল নাসর পয়েন্ট তালিকায় রয়েছে ১৫ নম্বরে। সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা হতাশা প্রকাশ করেছেন দলটির হারে। একজন টুইট করেছেন, ‘রোনালদো শেষ।’ কারও প্রশ্ন ছিল দলটির রক্ষণভাগ নিয়ে, ‘কয়েকজন ডিফেন্ডার নিয়ে আসুন।’
এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৬ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ২০ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। সদ্য সমাপ্ত আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৬ ম্যাচে করেছেন ৬ গোল। আল নাসর যেমন প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতেছে, তেমনি দলটির হয়ে এটা রোনালদোরও প্রথম শিরোপা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৭ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৯ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৪৪ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে