ঘটনার প্রায় ১৩ বছর হতে চলল। ‘পাপের শহর’ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ঘুরতে গিয়ে পাপিষ্ঠ হয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সেখানকার একটি হোটেলে ক্যাথরিন মায়োর্গা নামে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠতা হয় রোনালদোর; যা একপর্যায়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়।
পারস্পরিক সম্মতিতে এই সম্পর্ক গড়ে উঠলেও রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন সাবেক মডেল ও স্কুল শিক্ষিকা ক্যাথরিন। সে সময় রোনালদো ক্যাথরিনের সঙ্গে সমঝোতায়ও বসেছিলেন। এমনকি মুখ বন্ধ রাখার জন্য ৩ কোটি টাকাও দিয়েছিলেন। তবু মামলা তুলে নেননি ক্যাথরিন। গত মাসে সেই মামলার রায় ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের পক্ষে এলে আক্ষরিক অর্থেই কলঙ্কের দাগ মুছে যায় তাঁর। তবে রোনালদোর মতো প্রভাবশালী, প্রতিষ্ঠিত ও জনপ্রিয় ব্যক্তিত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন করে ক্যাথরিন যে ভুল করেছিলেন, সেটির মাশুল এবার গুনতে হচ্ছে তাঁকে।
ক্যাথরিনের আইনজীবী লেজলি স্টোভালের কাছে ৫ কোটি ৮৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার আইনজীবী পিটার ক্রিস্টিয়ানসেন এরই মধ্যে লেজলিকে আদালতের চিঠি পাঠিয়েছেন। ৮ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণ অথবা চিঠির জবাব না দিলে আইনানুগ ব্যস্থা নেওয়া হবে।
এর আগে লাস ভেগাস আদালতের বিচারক জেনিফার ডরসি রোনালদোর পক্ষে মামলার রায় ঘোষণা করার সময় বলেছিলেন, ‘অত্যন্ত উঁচু মানের একজন ব্যক্তির (রোনালদোর) বিপক্ষে এই মামলা চালিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছেন ক্যাথরিন মায়োর্গা। অসদুপায়ে অর্জিত নথি তাঁর এই অভিযোগকে অতিরঞ্জিত করেছে। শুধু তাঁর কথায় ও বিলম্বিত উপলব্ধির ওপর ভিত্তি করে একজন সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে রায় দেওয়া ভুল হতো।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে