চলতি মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লিওনেল মেসিকে পায়নি আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন দলটির অধিনায়ক। এ কারণে জাতীয় দলের হয়ে গত দুটি ম্যাচে খেলা হয়নি তাঁর।
চোট কাটিয়ে প্রায় দুই মাস পর আবারও মাঠে ফিরেছেন মেসি। ক্লাব ফুটবলে এরই মধ্যে ইন্টার মিয়ামির হয়ে কয়েকটি ম্যাচও খেলেছেন এই ফুটবল জাদুকর। ভক্তরা হয়তো অপেক্ষায় আর্জেন্টিনার হয়ে মেসিকে আবারও কবে মাঠে দেখবেন সেটির। আর্জেন্টিনা সংবাদমাধ্যম জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই জাতীয় দলের হয়ে দেখা যেতে পারে মেসিকে।
আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আরও দুটি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি অক্টোবরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য মেসিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত। যদি মেসি খেলতে আগ্রহী থাকেন।
মেসিবিহীন আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে ২-১ গোলে। আট ম্যাচের ছয়টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। তাদের সমান ম্যাচে ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। ১৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে চারে ইকুয়েডর। ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে।
আগামী ১০ অক্টোবর এস্তাদিও মনুমেন্তাল দে মাতুরিনেয় ভেনেজুয়েলা আতিথেয়তা দেবে আর্জেন্টিনাকে। ১৫ অক্টোবর এস্তাদিও মাস মনুমেন্তাল বলিভিয়াকে আতিথেয়তা দেবে আলবিসেলেস্তেরা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে