অ্যাপোলনিয়া লেউইলিন ইংল্যান্ডের নামকরা একজন মডেল তারকা। সম্প্রতি সাহসী ফটোশুটের কারণে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। ‘বার্বি’ নামে পরিচিত জনপ্রিয় এই মডেল এক ফুটবলারের সঙ্গে প্রেমে জড়িয়ে ছেড়ে দিয়েছেন মডেলিং।
অ্যাপোলনিয়ার মডেলিং ছাড়ার সিদ্ধান্তে সমর্থকেরা অবাক হয়েছেন। তাঁরা মডেলিংয়ে ফিরে আসার জন্য অ্যাপোলনিয়াকে অনুরোধও করেছেন। কিন্তু তিনি এখনই ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
যাঁর জন্য অ্যাপোলনিয়া মডেলিং পেশা ছেড়েছেন, তিনি একজন পেশাদার ফুটবলার। জাই রো ইংল্যান্ডের পঞ্চম বিভাগের দল স্কানথর্প ইউনাইটেডের খেলোয়াড়। তাঁরা কয়েক মাস ধরেই সম্পর্কে আছেন। এত দিন তাঁদের সম্পর্ক ছিল গোপনীয়। তাঁরা গ্রিসে ছুটি কাটাতে গিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলেছেন।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন অ্যাপোলনিয়া। জাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে অ্যাপোলনিয়া বলেছেন, ‘যার সঙ্গে সম্পর্কে জড়াব, তাকে সৎ, সরল মনের ও বিশ্বাসযোগ্য হতে হবে। যেন আমাকে রানির মতো রাখবে এবং আমি যা, সেভাবেই ব্যবহার করবে। আর জাইয়ের মধ্যে সেই গুণগুলো আছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে