
চোটের সঙ্গে গত কয়েক বছর ধরেই লিওনেল মেসির চলছে যুদ্ধ। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই তিনি এখন ম্যাচ মিস করেন অহরহ। কোনো ম্যাচে দলে থাকলেও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে পুরোটা সময় খেলানোর মতো ঝুঁকি কোচেরা নিতে চান না।
১৭ মার্চ আটলান্টার বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএসে) খেলার সময় বাঁ ঊরুতে চোট পান মেসি। পাশাপাশি ছিল পেশির চোটও। সেই চোটের ধাক্কা সামলে আজ প্রায় দুই সপ্তাহ পর খেলতে নেমেছেন তিনি। তবে চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ইন্টার মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড শুরুর একাদশে ছিলেন না। ৫৫ মিনিটে রবার্ট টেলরের বদলি হিসেবে নামেন মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে কেন শুরুর একাদশে মেসিকে রাখা হয়নি, সেই ব্যাখ্যায় মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো সংবাদ সম্মেলনে বলেন, ‘শুরুর একাদশে রেখে তার ব্যাপারে ঝুঁকি নিতে আমরা চাইনি। এমনটা ঝুঁকিপূর্ণ হতো বলে আমরা মনে করছি।’
বদলি হিসেবে নামার ২ মিনিটের মধ্যেই গোল করেন মেসি। ৫৭ মিনিটে সুয়ারেজের দারুণ এক পাস রিসিভ করে ফিলাডেলফিয়ার রক্ষণভাগ চিড়ে ডান পায়ের শটে মেসি লক্ষ্যভদ করেন। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের গোলটাই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। মাশচেরানো বলেন, ‘লিওকে কিছু সময় খেলাতে চেয়েছিলাম আমরা। ৩০-৩৫ মিনিটের জন্য তাকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। অতিরিক্ত সময়ে সে একটু বেশি সময় খেলেছে। ভাগ্য ভালো সে ভালোভাবে শেষ করতে পেরেছে। তাতে আমরা অনেক খুশি।’
২-১ গোলে জিতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠল ইন্টার মায়ামি। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট এখন মেসি-লুইস সুয়ারেজদের মায়ামির। দুইয়ে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ১২। ৬ ম্যাচ খেলে তারা জিতেছে ৪ ম্যাচ ও ২ ম্যাচ হেরেছে।
মায়ামির জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে মেসি ৬ ম্যাচে করেছেন ৫ গোল। এই পাঁচটির দুটি এমএলএসে। যার মধ্যে ১৭ মার্চ আটলান্টার বিপক্ষে এমএলএসে চোট পেয়ে প্রায় দুই সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। এই সময়ে মায়ামির কোনো ম্যাচ ছিল না ঠিকই। কিন্তু আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচ মিস করেছেন। উরুগুয়ে, ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দু্ই ম্যাচে খেলতে পারেননি মেসি। সতীর্থরা অবশ্য এমন তারকা ফুটবলারের অভাব টের পেতে দেননি। দুটি ম্যাচই আর্জেন্টিনা জিতেছে। যার মধ্যে ব্রাজিলকে ২৬ মার্চ ৪-১ গোলে হারিয়েছে আকাশী নীলরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে