নিজেদের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট (৫) নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল যুক্তরাষ্ট্র। ‘ই’ গ্রুপে হয়েছিল রানার্সআপ। অথচ এবারও ফেবারিট হিসেবে এসেছিল তারা। কিন্তু গ্রুপ পর্বে নিজেদের ছায়া হয়ে থাকা যুক্তরাষ্ট্র ডানা মেলতে পারল না শেষ ষোলোতেও। মেলবোর্নে আজ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইডেন।
নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল পায়নি দুই দল। টাইব্রেকারে অবশ্য জয়ের আশায় দেখছিল যুক্তরাষ্ট্রের মেয়েরা। প্রথম দুই শটে ব্যবধান ছিল ২-২। কিন্তু তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হোন সুইডেনের নাতালি বিয়র্ন। ক্রিস্টি মিয়সের স্পট-কিকে ৩-২ গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। চতুর্থ পেনাল্টি থেকে গোল হাতছাড়া করেন সুইডেনের রেবেকা ও যুক্তরাষ্ট্রের মেগান রাপিনো। পঞ্চম শটে গোল সুইডেনের হানা বেনিসন গোল করলেও মিস করে বসেন যুক্তরাষ্ট্রের সোফিয়া স্মিথ। পরের দুই শটে সুইডেন গোল পেলেও তার একটি ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র।
শেষ শটে যুক্তরাষ্ট্রের কেলি ও’হারা গোল করতে ব্যর্থ হলে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে যাওয়ার আনন্দে মেতে ওঠে সুইডেনের মেয়েরা। এবারই প্রথম নারী বিশ্বকাপের কোয়ার্টারে উঠতে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। সর্বোচ্চ চারবার শিরোপাও জিতেছে। তবে এবার দেখল মুদ্রার উল্টো পিঠ।
যুক্তরাষ্ট্রের বিদায়ে বিশ্বকাপে চ্যাম্পিয়নদের মধ্যে জাপান ছাড়া আর কেউ থাকল না। গতকাল আরেক বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়েকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে এশিয়ার দেশটি। এর আগে দুইবারের চ্যাম্পিয়ন জার্মানি প্রথমবারের মতো বিদায় নেয় গ্রুপ পর্বেই। এ যেন অঘটনের এক বিশ্বকাপ চলছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায়।
২০০৩ বিশ্বকাপে রানার্সআপ সুইডেন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জাপানের। নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্পেন। আজ দিনের শেষ ষোলোর প্রথম ম্যাচে নিউ সাউথ ওয়েলসে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে ডাচরা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে (ছেলে ও মেয়ে) এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে