
শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরীর এক মাসও পূর্ণ হয়নি। হারের সংজ্ঞা কী, সেটা তো নতুন ক্লাবে এত দিন বুঝতেই পারেননি। অবশেষে গতকাল শেফিল্ডের জার্সিতে প্রথম হারের স্বাদ পেলেন বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ঘরের মাঠ ব্রামাল লেনে শেফিল্ড ইউনাইটেড গত রাতে চ্যাম্পিয়নশিপে খেলেছে লিডস ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচে লিডস গোলরক্ষক ইলান মেসলারের আত্মঘাতী গোলে ১৪ মিনিটে এগিয়ে যায় শেফিল্ড। ৭১ মিনিট পর্যন্ত শেফিল্ড ১-০ গোলে এগিয়ে থাকলেও ভিন্ন গল্প লেখার অপেক্ষায় ছিল লিডস। ৭২ মিনিটে জুনিয়র ফিরপোর গোলে সমতায় ফেরে লিডস। এরপর ৮৯ থেকে ৯০— ১ মিনিটের ব্যবধানে লিডসের দুই ফুটবলার আও তানাকা ও জোয়েল পিরো গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। ৩-১ গোলে লিডস জিতলে শেফিল্ডে হামজা পান প্রথম ম্যাচ হারের স্বাদ। শেফিল্ডে এটা বাংলাদেশি ফুটবলারের পঞ্চম ম্যাচ।
লিডসের বিপক্ষে গতকাল শুরুর একাদশে ছিলেন না হামজা। ৪৬ মিনিটে হ্যারি ক্লার্কের বদলে মাঠে নামানো হয় হামজাকে। তাঁর পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, ম্যাচে ২৮ বার বল ছুঁয়েছেন। নিখুঁত পাস দিয়েছেন ৭৯ শতাংশ। তবে ড্রিবল, প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট কোনোটিই করতে পারেননি বাংলাদেশি এই মিডফিল্ডার।
৩-১ গোলে হারের পর শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ৭০। সবার ওপরে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৭৫। দুটি দলই ৩৫টি করে ম্যাচ খেলেছে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। তবে শেফিল্ডের জার্সিতে পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি হামজা।
চ্যাম্পিয়নশিপের আগে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলতে পেরেছেন কেবল ৪ ম্যাচ। যার মধ্যে তিন বার খেলেছেন বদলি হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশির ভাগ সময় বাংলাদেশি এই ফুটবলারকে বেঞ্চে কাটাতে হয়েছে। সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে