সিজার লুইস মেনোত্তির অধীনেই ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। আলবিলেস্তেদের প্রথম শিরোপার স্বাদ পাইয়ে দেওয়া কোচ আর নেই। ৮৫ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। প্রথম বিশ্বকাপজয়ী কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত রাতে মেনোত্তির মৃত্যুর কথা নিশ্চিত করেছে। নিজেদের এক্স হ্যান্ডলে এফএ এক বিবৃতিতে লিখেছে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অত্যন্ত দুঃখের সঙ্গে সিজার লুইস মেনোত্তির মৃত্যুর কথা জানাচ্ছে। জাতীয় দলের ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক কোচ তিনি। বিদায়।’ মেনোত্তির মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন মেসি। যাঁর নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। মেনোত্তির সঙ্গে পুরোনো এক ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে মেসি লিখেছেন, ‘আমাদের অন্যতম একজন ফুটবল কিংবদন্তিকে হারালাম। তার পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা।’
মেনোত্তির মৃত্যুর সঠিক কারণ অবশ্য বলতে পারেনি এএফএ। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমে জানা যায়, প্রচণ্ড রক্তস্বল্পতায় ভুগতে থাকা মেনোত্তি গত মাসে একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। এপ্রিলে তাঁর একটি অস্ত্রোপচারও হয় বলে জানা গেছে। অস্ত্রোপচারের পর তিনি বাড়িও ফিরেছিলেন। আর্জেন্টিনা লিগ কাপের ফাইনালে গতকাল ম্যাচের যখন অর্ধেক খেলা শেষ হয়, মেনোত্তির মৃত্যুতে তখন এক মিনিট নীরবতা পালন করা হয়েছিল। ফাইনালে মুখোমুখি হয়েছিল ভেলেজ সার্সফিল্ড ও এসতুদিয়ান্তেস।
রোজারিওতে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন মেনোত্তি। ১৯৬৩ থেকে ১৯৬৮—পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১ ম্যাচ খেলে করেন ২ গোল। খেলোয়াড়ি জীবন শেষে এরপর জড়িয়ে পড়েন কোচিং ক্যারিয়ারে। ১৯৭৪ থেকে ১৯৮৩ পর্যন্ত দীর্ঘ ৯ বছর আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করেন মেনোত্তি। ১৯৭৯ সালে মেনোত্তির অধীনে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল জেতে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ। এখান থেকেই তৈরি হয়েছিলেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী ডিয়েগো ম্যারাডোনা। মেক্সিকোর কোচ ছিলেন ১৯৯১-১৯৯২ সালে।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে