আফ্রিকা নেশনস কাপের শেষ ষোলোতে আইভরি কোস্টকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে মিসর। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোল করতে ব্যর্থ হলে ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে ৫-৪ গোলে বাজিমাত করে মোহামেদ সালাহর মিসর।
এই ম্যাচে সালাহকে ছাপিয়ে নায়ক হয়েছেন বদলি গোলরক্ষক মোহামেদ আবু গাবাল। নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে নিয়মিত গোলরক্ষক মোহামেদ এল শানাউই পায়ের চোটে মাঠ ছাড়েন। তাঁর বদলে জায়গা পেয়ে শেষ পর্যন্ত নায়ক হয়ে মাঠ ছেড়েছেন গাবাল। টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এরিক বেইলির শট রুখে দেন তিনি। এরপর শেষ শটটি জালে জড়িয়ে মিসরকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান সালাহ।
এর আগে দুয়ালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে। তবে ম্যাচজুড়ে মিসরের চেয়ে আইভরি কোস্টের দাপটই ছিল বেশি। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারাই। কিন্তু কাজের কাজটি করতে পারেনি তারা। সুযোগ পেয়েছিল মিসরও। তবে তারাও সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও তাই আর কেউ গোলের দেখা পায়নি।
শেষ আটে মিসরের প্রতিপক্ষ মরক্কো, যারা শেষ ষোলোতে মালাউইকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে