মালদ্বীপ ম্যাচে চোট পেয়ে যেভাবে হাসপাতালে যেতে হয়েছিল তারিক রায়হান কাজীকে, তাতে শঙ্কা জেগেছিল হয়তো সাফই শেষ হয়ে গেছে তাঁর। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচেও দলে ছিলেন না ২২ বছর বয়সী সেন্টার ডিফেন্ডার।
গোড়ালিতে বেশ খারাপভাবে চোট পেলেও মাঠে ফেরার জন্য বেশ তাড়া ছিল তারিকের। মাত্র পাঁচ দিনের পুনর্বাসনে চোট থেকে সেরে উঠেছেন তারিক। কুয়েতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আগামীকাল সাফের সেমিফাইনালে খেলতে নামার দলকে দিয়েছেন সুসংবাদ।
কুয়েত ম্যাচকে সামনে রেখে আজ কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে অনুশীলন করেছে মাঠে। অনুশীলনের আগে সংবাদ সম্মেলন করেছেন কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। তারিক কাজীর চোটের অবস্থা কী সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল কোচ কাবরেরার কাছে। সেই প্রশ্নের জবাবে স্প্যানিশ কোচ বলেছিলেন, ‘তারিক ইতিবাচকভাবে সেরে উঠেছে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে যে কারণ এখন তার পায়ে কিছু ব্যথা আছে। তবে তার পুনর্বাসন খুব ভালোভাবেই হয়েছে। আজ অনুশীলনে আমরা তাকে দেখব। যদি সে খেলতে চায় সে খেলবে, নইলে ভুটান ম্যাচের মতো আমরা হয়তো অন্য বিকল্পকে খেলাব।’
স্থানীয় সময় বেলা ৩টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ। শুরুতে ফিজিওর সঙ্গে আলাদাভাবে গা গরম করতে দেখা গেলেও পরে অস্বস্তি কাটিয়ে দলের সঙ্গে বল পায়ে অনুশীলন ফেরেন তারিক। দলের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যময় লেগেছে তাঁকে। পরে আলাদাভাবেও অনুশীলন করতে দেখা গেছে তাঁকে।
এখন তারিক ফেরায় কুয়েতের বিপক্ষে আবারও পাল্টে যেতে পারে বাংলাদেশ দলের ফরমেশন। তারিক ও তপু বর্মণকে রক্ষণের মাঝখানে রেখে মালদ্বীপ ম্যাচের মতো দুই পাশে খেলতে পারেন ইসা ফয়সাল ও বিশ্বনাথ ঘোষ। তবে আক্রমণে ফরমেশন ভুটান ম্যাচের মতোই থাকার সম্ভাবনা বেশি। কুয়েতের বিপক্ষে শুরু থেকেই খেলতে পারেন রাকিব-মোরসালিন জুটি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৩ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৮ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে