কাতার বিশ্বকাপের ফাইনালের গল্প যেন কখনো শেষ হওয়ার নয়। এখনো সামনে আসছে একের পর এক ঘটনা। লুসাইল স্টেডিয়ামে ধ্রুপদি ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা।
আর্জেন্টিনা-ফ্রান্স গত বছরের ১৮ ডিসেম্বর লুসাইলের ফাইনালে মুখোমুখি হয়। ১২০ মিনিটের লড়াই শেষ হয় ৩-৩ গোলে। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল আলবিসেলেস্তেরা। আকাশি-নীলদের এই আচরণ নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আক্রমণাত্মক আচরণ করে ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘন করেছে আর্জেন্টিনা। খেলোয়াড় ও অফিশিয়ালরাও বাজে আচরণ করেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া ও মার্কেটিংয়ের নিয়মনীতি ভাঙার বিষয়টিও তদন্ত করছে ফিফা।
কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের পুরস্কার জিতেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। পুরস্কার জিতে অশ্লীল উদ্যাপন করেছিলেন মার্তিনেজ। এখানেই শেষ নয়, ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ট্রল করেছিলেন। এরপর আর্জেন্টিনায় ছাদখোলা এমবাপ্পের ‘পুতুল’ নিয়ে উদ্যাপন করছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। মার্তিনেজের এই আচরণকে বাড়াবাড়ি বলছেন ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএফএফ) তৎকালীন সভাপতি নোয়েল লে গ্রায়েত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করে গ্রায়েত বলেছিলেন, ‘আমার কাছে এই আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। আমি বুঝতেই পারছি না। এটা খুবই বাড়াবাড়ি হয়েছে। এমবাপ্পের অভিযোগ সঠিক।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে