
হাভিয়ের কাবরেরা যেন এর অপেক্ষাতেই ছিলেন। ১৪ বছর পর বাংলাদেশকে সাফের সেমিফাইনালে তোলার পর ঝারলেন মনে জমানো যত ক্ষোভ। ভুটানকে ৩-১ গোলে হারানোর পর কাবরেরার ক্ষোভের তির কখনো ছুটল গণমাধ্যমের দিকে। সাংবাদিকদের এক হাত নিলেন স্প্যানিশ কোচ।
কাবরেরার দিকে প্রশ্ন ছিল, বাংলাদেশ দলকে সেমিফাইনালে তোলার পর কেমন সমর্থন চান তিনি। সেই প্রশ্নের উত্তরে শুরুতে ধীরে, এরপর হঠাৎই গলার স্বর উঁচু করে বেশ কড়া কথাই বলেছেন তিনি। বলেছেন, ‘আমি আসলে সমর্থন নিয়ে বলতে চাই, চলুন একসঙ্গে একই পথে চলি। এটা নিয়ে আমি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছি, কিন্তু খুব কমই সমর্থন পেয়েছি, নির্দিষ্ট কিছু গণমাধ্যম, সাংবাদিককে পাশে পেয়েছি। আমাদের লক্ষ্য নিয়ে প্রশ্ন তোলার কিছুই নেই, কিন্তু তারা কখনোই এই দলের ওপর বিশ্বাস রাখেনি এবং এটাই সত্যি।’
এই প্রশ্নের উত্তরে কাবরেরা আরও বলেছেন, ‘গণমাধ্যম কখনোই বিশ্বাস রাখেনি, কখনোই না। এই দলই এখন সেমি-ফাইনালে উঠেছে। দেখা যাক, এই ছেলেরা কী অর্জন করতে পারে। কিন্তু আমরা কোনো সমর্থনই পাইনি গণমাধ্যমের কাছ থেকে, অথচ দলকে সমর্থন দেওয়ার এবং ইতিবাচকতা নিয়ে সবাইকে এক করার প্রবল শক্তি আছে গণমাধ্যমের।’
২০০৯ সাল থেকে গত ১৪ বছরে চার বিদেশি ও একজন দেশি কোচের অধীনে খেলেও সাফের গ্রুপ পেরোতে না পারা বাংলাদেশকে সেমিতে তুলেছেন কাবরেরা। কী জাদুতে লেবানন-মালদ্বীপের গ্রুপ থেকে বাংলাদেশকে শেষ চারে তুললেন সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘একই কথা বলব। এর পেছনে অনেক কাজ আছে, খেলোয়াড়দের কমিটমেন্ট, নিজেদের কাজের ওপর খেলোয়াড়দের অনেক বিশ্বাস, টেকনিক্যাল স্টাফদের অনেক কঠোর পরিশ্রমের অবদান আছে। হাসান আল মামুন (সহকারী কোচ) লিগের, ফেডারেশন কাপের প্রতিটি ম্যাচ দেখে সে অনুযায়ী প্রতিটি ট্রেনিং সেশনে ছেলেদের স্কাউটিং করিয়েছে। আমরা যেটা করতে চাই, সেটার সঙ্গে কোন খেলোয়াড় মানানসই, কাকে আমরা চাই, তাদের খুঁজে বের করেছে। বাকি স্টাফরাও যোগ করেছে অনেক কিছু। এই কাজগুলোই এটা (১৪ বছর পর সেমিফাইনালে ওঠা) সম্ভব করেছে।’
১ জুলাই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত। টানা দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ এবার বড় কোনো স্বপ্ন দেখতে পারে কি না—এমন প্রশ্নে স্প্যানিশ কোচের উত্তর, ‘আমাদের ধাপে ধাপে এগোতে হবে, এখন বর্তমান নিয়ে ভাবুন। আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি দেশের জন্য। আরও বেশি মানুষকে ঐক্যবদ্ধ করা, ক্লাবের ম্যাচগুলো সমর্থকদের সংশ্লিষ্ট বৃদ্ধি এবং জাতীয় দলের চারপাশে যারা আছে, তাদের একত্রিত করা—এগুলো আমাদের প্রয়োজন। এটা করে চলুন একসঙ্গে চলি। যখন আমরা এগুলো করতে পারব, একই পথে চলতে পারব, আমি নিশ্চিত, আরও কিছু অর্জন করতে পারব।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে