ঢাকা: টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটের তালিকায় বাকিদের চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। সেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১–১ গোলে রুখে দিয়ে ইউরোর এখন পর্যন্ত বড় অঘটনটা ঘটাল হাঙ্গেরি। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে লড়াই জমিয়েও হারতে হয়েছিল হাঙ্গেরিকে। ফ্রান্সের বিপক্ষে ঠিকই এক পয়েন্ট আদায় করে নিয়েছে পুসকাসের উত্তরসূরিরা।
একে তো বিশ্বচ্যাম্পিয়ন, তির ওপর দলের প্রতিটি পজিশনে আছে বিশ্বের সেরা সেরা সব খেলোয়াড়। আরেক ফেবারিট জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচ হারিয়ে ফ্রান্সের শুরুটাও ছিল ফেবারিটের মতো। নিজেদের দ্বিতীয় ম্যাচেই দিদিয়ের দেশমের দলকে মাটিতে নামাল হাঙ্গেরি। সেই সঙ্গে ইউরোর মৃত্যুকূপ ‘এফ’ গ্রুপের লড়াইটাও জমিয়ে দিল। এই ম্যাচ জিতলে নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ ছিল ফ্রান্সের। পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কাও বাদ দিতে পারছেন না এমবাপ্পে–গ্রিজমানরা।
বুদাপেস্টের পুসকাস অ্যারিনায় শুরু থেকেই ফ্রান্সের গতির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে হাঙ্গেরি। স্বাগতিকদের চাপের মুখে একাধিকবার খেই হারিয়েছে ফরাসি রক্ষণ। তেমনই এক আক্রমণ থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেয়ে এগিয়ে যায় হাঙ্গেরি। আতিলা ফিওলার এই গোলে চাপে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
বিরতির পর ফ্রান্স অবশ্য আক্রমণের ধার বাড়ায়। এমবাপ্পে–গ্রিজমানরাও ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নেন। তবে ফ্রান্সের একাধিক আক্রমণের ঝড় দারুণ দক্ষতায় রুখে দেন হাঙ্গেরিয়ান গোলরক্ষক। ৬৬ মিনিটে অবশ্য গ্রিজমানকে আর আটকানো যায়নি। দারুণ এক আক্রমণে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ইউরোর সর্বোচ্চ গোলের তালিকায় স্বদেশি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে (৯) ছাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন গ্রিজমান (৭)। সমতায় ফিরলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ফ্রান্সের।
ইউরোর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ পর্তুগাল। সেই ম্যাচে জয়–পরাজয়ের ওপর নির্ভর করছে দলটির নকআউট পর্ব। তার আগে অবশ্য আজ রাতে পর্তুগাল–জার্মানির ম্যাচটির ফলের দিকে চোখ রাখতে হবে দেশমের দলকে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৪ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৬ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৪১ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে