সুখের সময় এমন দুঃসংবাদ নিশ্চয়ই আশা করেননি ওলগা কারমোনা। গতকাল তাঁর গোলেই মেয়েদের ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ে স্পেন। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় দলটি।
জয়ের নায়ক কারমোনাকে নিয়ে তাই উচ্ছ্বাসে ভাসছে স্পেন। কিন্তু যিনি এত আনন্দের উপলক্ষ এনে দিলেন, তাঁর জীবনেই চলছে ঝড়। জীবনের সবচেয়ে সুখের দিনই যে বাবার মৃত্যুসংবাদ শুনলেন তিনি। স্পেন অধিনায়কের বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ।
ট্রফি নিয়ে উদ্যাপনের পরেই বাবার মৃত্যুর সংবাদ শোনেন কারমোনা। দলের অধিনায়কের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক মাধ্যমে আরএফইএফ লিখেছে, ‘বেদনাদায়ক এই সময়ে আমরা ওলগা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ওলগা, আমরা তোমাকে ভালোবাসি। তুমি স্প্যানিশ ফুটবলের ইতিহাস।’
সামাজিকমাধ্যমে পরে বাবাকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন কারমোনা। পোস্টে বাবাকে ‘তারা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। চ্যাম্পিয়ন হওয়া পদকে চুমু খাওয়ার ছবি দিয়ে ২৩ বছর বয়সী ডিফেন্ডার লিখেছেন, ‘এটা না জেনেই, খেলা শুরুর আগেই আমার একটা তারা ছিল। জানি, তুমি আমাকে অনন্য কিছু অর্জনের শক্তি দিয়েছ। এটাও জানি, আজ রাতে আমাকে দেখে তুমি গর্বিত হচ্ছ। শান্তিতে ঘুমাও, বাবা।’
গতকাল প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলে স্পেন। আর প্রথমবারই বাজিমাত করে তারা। ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলটি ২৯ মিনিটে করেন কারমোনা। আজ ট্রফিসহ মাদ্রিদে পৌঁছাবে স্পেনের খেলোয়াড়। সেখানে দলকে বরণ করে নেবে আরএফইএফ ও দেশটির সমর্থকেরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে