সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল নিজেও একসময় ম্যাচ কমিশনার ছিলেন। শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন গতকাল অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে যে ঘটনা ঘটিয়েছেন, নিজের বর্ণাঢ্য অতীত ঘেঁটে কখনো এমন কাণ্ড খুঁজে পেলেন না হেলাল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে লঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া নজিরবিহীন এক ঘটনাই ঘটিয়েছেন। বাইলজ না জেনে টাইব্রেকার থেকে ডেকে এনে বাংলাদেশ-ভারত অধিনায়ককে টস করিয়েছেন। সেই টসের এতটাই ভয়ংকর প্রভাব ছিল যে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে ধসে পড়তে বসেছিল প্রায়। নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে মাঠে না আসার ব্যাপারে গোঁ ধরে বসেছিল ভারত। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকেও হস্তক্ষেপ করতে হয়েছে বলে শোনা গেছে। বাইলজ জানার জন্য এএফসির দ্বারস্থ হতে হয়েছে সাফের সাধারণ সম্পাদককে। বাইলজে না থাকার পরও অনেক দেনদরবারের পর শেষ পর্যন্ত ভারতকে রাজি করিয়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও ভারতকে।
কীভাবে ভারতকে রাজি করানো হলো, সেই বিষয়ে আনোয়ারুল হক হেলাল বললেন, ‘আমরা সমঝোতার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম। এক. ম্যাচটা আমরা পরিত্যক্ত করে দিই এবং আরেকটা ম্যাচ আয়োজন করব। দুই. টাইব্রেকার চালিয়ে নেওয়া এবং তিন. যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা। শেষ পর্যন্ত এই আলোচনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করেছিলাম। শেষ পর্যন্ত তাঁরা রাজি হয়, যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে।’
ম্যাচ কমিশনারের এমন অজ্ঞতাকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন সাফের সাধারণ সম্পাদক। ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয়, সেদিকে সজাগ থাকার পরামর্শ তাঁর, ‘ভুল তো ভুলই। ভবিষ্যতে এমন ভুল হবে, আমরা তেমনটা মনে করি না। যে রেগুলেশন, সেটা আমরা ম্যাচ কমিশনারকে আগেই পাঠিয়ে দিই। এখন তাঁদের হার্ড কপি রাখতেও বলা হবে। মুখস্থ বিদ্যা নয়, যখনই কোনো সমস্যা হবে, তখন তারা যেন হার্ড কপি দেখে নিতে পারে।’ গতকালের এই ঘটনায় ভারত সাফ থেকে বেরিয়ে যাবে কি না, সেই প্রশ্নের জবাবে হেলালের উদাস উত্তর, ‘এটা ভারতই বলতে পারবে!

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে