গত মৌসুমে তীরে এসে তরী ডুবেছিল আর্সেনালের। শেষ দিকে একের পর এক পয়েন্ট খুইয়ে ম্যানচেস্টার সিটির হাতে লিগ শিরোপা তুলে দিয়েছিল গানাররা। তাতে ২০ বছর ধরে প্রিমিয়ার লিগ জিততে না পারার অপেক্ষাটা আরেকটু বেড়ে যায় তাদের। তবে এবার সেই অপেক্ষার ইতি টানতে আট ঘাঁট বেঁধে নেমেছে আর্সেনাল।
ইতিমধ্যে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে বেশি খরচ করা দলের তালিকায় শীর্ষে গানাররা। কিন্তু এত খরচ করেও ২০২৩-২৪ মৌসুমে লিগে তাদের শুরুটা হয়েছে কষ্টার্জিত জয়ে। আজ নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নটিংহাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল।
প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাসে গানারদের ব্রেকথ্রু এনে দেন এডি এনকেটিয়া। ৩২ মিনিটে উইলিয়াম সালিবার পাসে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।
পুরো ম্যাচে আধিপত্য ছিল গানারদের হতে। আর্তেতার শিষ্যদের বল দখল ছিল ৭১ শতাংশ। তবে শেষদিকে তাদের মনে ভয় ধরিয়ে দেয় ফরেস্ট। ৮৩ মিনিটে বদলি হিসেবে নামা তাইয়ো আইয়োনিয়ি একটি গোল শোধ দেওয়ার পর বেশ কয়েকবার আর্সেনাল শিবিরে আক্রমণ চালায় তারা। অবশ্য সমতায় আর ফেরা হয়নি ফরেস্টের।
২০২৩-২৪ মৌসুমের উদ্বোধনী ম্যাচে গতকাল বার্নলিকে হারিয়েছে সিটি। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গত তিনবারের লিগ চ্যাম্পিয়নরা। গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্সেনাল।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে