‘লেটস গো ইন্ডিয়া’ আবার কখনো ‘বন্দে মাতরম’, শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নিজেদের দর্শকদের কাছ থেকে সারা ম্যাচেই সমর্থন পেলেন ভারতীয় ফুটবলাররা। তাই ম্যাচটা যখন টাইব্রেকারে গেল, কুয়েতের চেয়ে একটু বেশিই চাপে ছিল ভারত দল। সেই চাপ উতরে সাফের নবম শিরোপা গেল সুনীল ছেত্রীদের কাছেই।
কুয়েতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ভারত। আজ সাফের ফাইনালও শেষ হলো ১-১ গোলে অমীমাংসিত থেকে। সেমিফাইনালে লেবাননের সঙ্গে টাইব্রেকারে জিতেছিল ভারত। সুনীল ছেত্রীরা জিতলেন আজও। সাফে প্রথমবারের মতো খেলতে এসেই ফাইনালে উঠে আসা কুয়েত সাফের শিরোপা হারাল ৫-৪ ব্যবধানে।
ম্যাচের ১৪ মিনিটে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজার হাজার ভারতীয়কে চমকে দিয়ে কুয়েতকে এগিয়ে দেন শাবাইব আল খালদি। আল ব্লাউসি আড়াআড়ি ক্রস থেকে বল জালে জড়ান আল খালদি।
কুয়েতের এগিয়ে থাকার স্বস্তিকে বড় হতে দেননি লালিয়ানজুয়ালা চাঙতে। ৩৮ মিনিটে সাহাল আবদুল সালামের ক্রস থেকে দূরপোস্টে থাকা লালিয়ানজুয়ালা গোল করে ভারতকে ফেরান ম্যাচে।
ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত-কুয়েত দুই দলকেই খেলতে হয়েছে ১২০ মিনিট করে। ১-১ গোলে সমতায় থাকা শিরোপার লড়াইটাও গড়াল ১২০ মিনিট পর্যন্ত। অতিরিক্ত সময়েও ম্যাচে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে কুয়েতের হয়ে শট জালে জড়াতে ব্যর্থ মোহাম্মদ আবদুল্লাহ ও খালেদ হাজিয়া। ভারতের হয়ে শট জালে জড়াতে পারেননি উদান্ত সিং। হাজিয়ার শট গুরপ্রিত সিং ঠেকিয়ে দিতেই শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারিতে হাজার ভারতীয় দর্শকের উল্লাস। আকাশে উড়ল ফেয়ার। সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো।
সাফের ১৪ আসরের ১৩ টিতেই ফাইনাল খেলেছে ভারত। শিরোপা জিতল এ নিয়ে ৯টি। কেবল ২০০৩ সালে ফাইনালে খেলতে পারেনি ভারত। সেবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও মালদ্বীপ। সাফে দুই শিরোপা জিতেছে মালদ্বীপ। একটি করে শিরোপা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে