সৌদি প্রো লিগে গতকাল যেন হয়েছে গোলের উৎসব। আল নাসর ও আল আহলি সৌদি একের পর এক গোল করেই যাচ্ছিল। শেষ পর্যন্ত জয় পেয়েছে আল নাসর। দলের জয়ে ভীষণ উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনালদো।
কেএসইউ ফুটবল ফিল্ডে গতকাল খুব দ্রুতই এগিয়ে যায় আল নাসর। ৪ মিনিটে সাদিও মানের পাস থেকে গোল করেন রোনালদো। এরপর ১৭ মিনিটে তালিসকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। তালিসকার গোলে অ্যাসিস্ট করেছেন অ্যায়মেরিক লাপোর্তে। ৩০ মিনিটে ফ্র্যাঙ্ক কেসির গোলে ব্যবধান কমায় আল আহলি সৌদি। আল আহলি ব্যবধান কমালেও আল নাসরের গোল করতে খুব একটা সময় লাগেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে তালিসকার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প সময়ের মধ্যে ব্যবধান কমায় আল আহলি সৌদি। ৫০ মিনিটে পেনাল্টিতে গোল করেন রিয়াদ মাহরেজ। ঠিক ২ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেয় আল নাসর। ৫২ মিনিটে তালিসকার অ্যাসিস্টে গোল করেন রোনালদো। এরপর ৮৭ মিনিটে ফেরাস আলব্রাইকানের গোলে ব্যবধান কমায় আল আহলি। আর শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ফেসবুকে গোল উদ্যাপনের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘২ গোল করে ভীষণ উচ্ছ্বসিত। বিশেষ করে দলের এমন গুরুত্বপূর্ণ জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। ঘরের মাঠে ভক্ত-সমর্থকেরা আমাদের দারুণ সমর্থন দিয়ে যাচ্ছেন।’
সৌদি প্রো লিগে এ নিয়ে টানা ৫ জয় পেয়েছে আল নাসর। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার পাঁচ নম্বরে আছে তারা। রোনালদোও এই টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন। এবারের সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন এবং ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। লিগে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ডই। আর এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৭ ম্যাচ খেলে তিনি করেছেন ২৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে