
ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস চলছে। রমজানের সময় মুসলিম খেলোয়াড়দের অনেকেই রোজা রেখে খেলেন। লামিনে ইয়ামাল কদিন আগে চ্যাম্পিয়নস লিগে রোজা রেখে খেলেছেন। এবার তিনি তা করবেন আন্তর্জাতিক ফুটবলেও।
স্পেনের হয়ে রোজা রেখে লামিনের খেলার সিদ্ধান্ত স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইতালির ক্রীড়া সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো এ ব্যাপারে (ইয়ামালের রোজা রেখে খেলা) সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রোমানো গত রাতে লিখেছেন,
‘স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রমজান মাসে রোজা রেখে খেলবেন লামিনে ইয়ামাল। মুসলিম ঐতিহ্য ও পরিবারের প্রতি সম্মান রেখেই লামিনে এমন সিদ্ধান্ত নিয়েছেন।’
বাংলাদেশ সময় আগামীকাল রাত ১টা ৪৫ মিনিটে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ড ও স্পেন। ম্যাচটি হবে ডাচ ক্লাব ফেইনুর্ডের ঘরের মাঠ দ্য কুইপ স্টেডিয়ামে। মেস্তায়া স্টেডিয়ামে রোববার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এ দুই দল। রমজান মাসে ম্যাচ দুটি পড়ায় ইয়ামাল রোজা রেখে খেলবেন।
বেনফিকার বিপক্ষে ১১ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রোজা রেখে মাঠে নেমেছিলেন ইয়ামাল। বার্সেলোনা ম্যাচটি জিতেছিল ৩-১ গোলে। ম্যাচে ২৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটা করেছেন তিনি। স্প্যানিশ এই ফরোয়ার্ড একটি গোল করিয়েছেন সতীর্থ রাফিনিয়াকে দিয়ে। ম্যাচে ইফতারের সময় হলে পানি পান করে রোজা ভেঙেছেন। সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন ইয়ামাল। অনেকেই তাঁর প্রশংসা করেছেন। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্টের কীর্তি তিনি গড়েন এই ম্যাচেই।
১৫ বছর বয়সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে অভিষেক। এরই মধ্যে স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারসহ বিভিন্ন কীর্তি গড়ে চলেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। স্পেনের জার্সিতে ১৭ ম্যাচে ৩ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন তিনি। আর বার্সার জার্সিতে করেছেন ২০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে। কাতালানদের হয়ে খেলেছেন ৮৯ ম্যাচ।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৭ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৩ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে