অনলাইনে কাতার বিশ্বকাপের টিকিট কেনার ক্ষেত্রে ইসরায়েলের নাম না থাকা নিয়ে বেশ কিছুদিন ধরেই তর্ক-বিতর্ক হচ্ছিল। অবশেষে ফিফার হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছে। টিকিট বিক্রির ওয়েবসাইটে ইসরায়েলের নাম যুক্ত করা হয়েছে। দেশটির নাগরিকেরা এখন নিজেদের পরিচয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন কাতারে।
কাতার কর্তৃপক্ষ বিশ্বকাপের টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছিল ‘উইন্টারহিল হসপিটালিটি’ নামের একটি কোম্পানিকে। এই কোম্পানির অনলাইন সাইটে ইসরায়েলের নাগরিকেরা টিকিট কিনতে গিয়ে দেখেন, তাদের দেশের নামই নেই। তার বদলে ফিলিস্তিন দেখাচ্ছে। তা দেখে ইসরায়েল নাগরিকেরা ক্ষুব্ধ হয়েছেন। শুধু ইসরায়েলের নয়, নাম ছিল না আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়ারও। বিষয়টি প্রকাশ্যে আসার পর পশ্চিমা সংবাদমাধ্যমগুলো কাতারের ব্যাপক সমালোচনা শুরু করে।
বিষয়টি সমাধানের জন্য ফিফার কাছে অভিযোগ করেছিল ইসরায়েল। সঙ্গে দাবি রেখেছিল যেন অন্যান্য দেশের মতো তারাও সমান সুযোগ-সুবিধা পান বিশ্বকাপে। ফিফা ‘উইন্টারহিল হসপিটালিটি’ কোম্পানিকে ইসরায়েলের নাম নিবন্ধনের নির্দেশ দিয়েছে। টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ইসরায়েলের নাম যুক্ত করেছে। আর যে কর্মী ইসরায়েল বাদ দিয়ে ‘অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড’ লিখেছেন, তাঁকে দায়িত্ব থেকেও সরিয়ে দিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
৪ মিনিট আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২৮ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে