
১৫ বছর বয়সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে অভিষেক। এরই মধ্যে স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারসহ বিভিন্ন কীর্তি গড়ে চলেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। গতকাল চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ফিরতি লেগে নজরকাড়া একটি গোল ও অ্যাসিস্টে বিরল এক রেকর্ড গড়লেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামাল। গতকাল রাফিনহার জোড়া ও ইয়ামালের একটি গোলে বেনফিকাকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে পর্তুগালের ক্লাবটিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।
এ ম্যাচে রোজা রেখেই খেলা শুরু করেছিলেন ইয়ামাল। ১৫ মিনিটের সময় সেরে নেন ইফতার। তার আগেই রেকর্ডের পথে এগিয়ে গেলেন রাফিনহাকে দিয়ে গোল করিয়ে। ১১ মিনিটে প্রথম গোল উদ্যাপন করল বার্সা। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডান দিক থেকে চমৎকার ক্রস বাড়ান ইয়ামাল, আর দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান রাফিনহা।
ইফতারের আবারও বার্সা এগিয়ে যায় ইয়ামালের নজরকাড়া গোলে। ২৭ মিনিটে রাফিনহার ক্রস ধরে ডান দিকে দারুণ ড্রিবলিংয়ে একজনের বাধা বক্সে জায়গা বানিয়ে শট নেন। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামালই।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের আগের রেকর্ডটি ছিল ব্রিল এমবোলোর। ২০১৪ সালে লুদোগেরেতসের বিপক্ষে বাসলের হয়ে এ রেকর্ড গড়েছিলেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে