আয়াক্স থেকে বরুশিয়া ডর্টমুন্ডে নাম লেখানোর পরেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সেবাস্তিয়ান হলার। ডর্টমুন্ডের হয়ে অভিষেকটা তাই একটু দেরিতেই হলো হলারের। আর গতকাল ডর্টমুন্ডের হয়ে প্রথম গোল পেলেন তিনি। জার্মান ক্লাবটির হয়ে আরও গোল করতে চান আইভরি কোস্টের এই ফুটবলার।
সিগনাল ইদুনা পার্কে গতকাল বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল ডর্টমুন্ড ও ফ্রেইবুর্গ। ফ্রেইবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ডর্টমুন্ড। যেখানে ৫১ মিনিটে রাফায়েল গেরেইরোর অ্যাসিস্টে গোল করেন হলার, যা ডর্টমুন্ডের জার্সিতে হলারের প্রথম গোল। স্কাই স্পোর্টসকে আইভরি কোস্টের এই স্ট্রাইকার বলেন, ‘এ মুহূর্তের জন্যই আমি অপেক্ষা করছিলাম। যখন আমি গোল করলাম, মনে হচ্ছিল পুরো স্টেডিয়াম জ্বলে উঠেছে। আমি খুশি। তবে অনেক দূর যেতে চাই এবং আরও গোল করতে চাই।’
গত মৌসুমে ডর্টমুন্ড ছেড়ে আর্লিং হালান্ড পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। হালান্ডের পরিবর্তে জার্মান ক্লাবটিতে আসেন হলার। কিছুদিন পরই আক্রান্ত হয়েছেন টেস্টিকুলার ক্যানসারে। চার দফা কেমোথেরাপি করতে হয়েছিল এই স্ট্রাইকারকে। এরপর এই বছরের ২২ জানুয়ারি অগসবুর্গের বিপক্ষে ডর্টমুন্ডের প্রথম ম্যাচ খেলেন। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন আইভরি কোস্টের এই স্ট্রাইকার।
৫-১ গোলের জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগায় পয়েন্ট তালিকার তিনে আছে ডর্টমুন্ড। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখেরও পয়েন্ট ৩৭। গোল ব্যবধানে এগিয়ে গেছে বায়ার্ন। শীর্ষে থাকা ইউনিয়ন বার্লিনের পয়েন্ট ৩৯।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৭ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে